সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. মোঃ মোজাম্মেল হক খান (ছবি : সান নিউজ)
জাতীয়

স্কাউটরা মূলমন্ত্র অনুযায়ী সদা প্রস্তুত

নিজস্ব প্রতিনিধি: স্কাউটরা তাদের মূলমন্ত্র অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদনের জন্য সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোঃ মোজাম্মেল হক খান।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ স্কাউট দিবস ২০২৩’ এর প্রস্তুতিমূলক এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধান জাতীয় কমিশনার বলেন, ‘স্কাউটিং এর মাধ্যমে আত্মনির্ভরশীল ও সুনাগরিক হওয়ার লক্ষে স্কাউট প্রতিজ্ঞা ও আইনের যথাযথ অনুসরণ করার জন্য স্কাউট সদস্যরা সেচ্ছাসেবার মাধ্যমে দেশ ও জনগণের উন্নয়নে বিভিন্ন সেবামূলক কার্যক্রমে আত্মনিয়োগ করে আসছে। স্কাউটরা তাদের মূলমন্ত্র অনুযায়ী যে কোনো ভালো কাজ সম্পাদনের জন্য সদা প্রস্তুত।’

আরও পড়ুন: আরও ৫ জন শনাক্ত, সুস্থ ১

‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ থিমকে সামনে নিয়ে আগামী ৮ এপ্রিল পালিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ স্কাউট দিবস ২০২৩’। এ প্রসঙ্গে মোজাম্মেল হক খান বলেন, ‘দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।’

এছাড়াও বর্তমান ও প্রাক্তন স্কাউট সদস্য, অভিভাবক ও শুভানুধ্যায়ীগণকে নিয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে সারা দেশে দিবসটি উদযাপিত হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: প্রকৌশল বিশ্ববিদ্যালয় গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষা ১৭ জুন

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং) এম এম ফজলুল হক আরিফ, জাতীয় কমিশনার (প্রোগ্রাম) মোহাম্মদ আতিকুজ্জামান, জাতীয় কমিশনার (স্পেশাল ইভেন্ট) মোঃ ফসিউল্যাহ, পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) এ এইচ এম শামছুল আজাদসহ স্কাউটসের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে স্কাউট সদস্য সংখা ২৪ লক্ষের অধিক, যা সংখ্যা বিবেচনায় বিশ্বে চতুর্থ বৃহত্তম। এছাড়াও দ্রুত বর্ধনশীল হারে স্কাউট সংখ্যা বৃদ্ধির বিচারে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা