ছবি: সংগৃহীত
জাতীয়

আসামে ৩ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : আসামের গুয়াহাটির কামাখ্যা রেলস্টেশন থেকে অভিবাসন আইন ভঙ্গ করে অবৈধভাবে অবস্থান করা ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ভারতের রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন : খাগড়াছড়িতে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অবৈধভাবে অবস্থান করা অভিবাসীদের ধরতে স্টেশনে যৌথ অভিযান চালায় রেলওয়ে প্রটেকশন ফোর্স এবং রেলওয়ে পুলিশ। ঐ সময় ৩ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স মিলবে না

তারা হলেন- আব্দুল কাইয়ুম, আজিম আলী এবং সাজ্জিল মিয়া। তাদের সবার বাড়ি সিলেটে। এই ৩ বাংলাদেশিকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে নকল পাসপোর্ট ও আধার কার্ডসহ বিভিন্ন অবৈধ কাগজপত্র জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে ,তারা এর আগে কাজের উদ্দেশ্যে কাশ্মিরেও থেকেছিলেন।

আরও পড়ুন : ক্রেন চাপায় ২ বাংলাদেশী নিহত

২০২২ সালে আসাম পুলিশ শিলচর রেলওয়ে স্টেশন থেকে ২ বাংলাদেশিকে গ্রেফতার করেছিল। খোকন ফকির এবং মিজানুর রহমান নামের ঐ দুই ব্যক্তি গত বছরের ১৭ অক্টোবর এক দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তারা কেরালা রাজ্যের একটি কোম্পানিতে কয়েকদিন কাজও করেছেন।

এর আগে চলতি বছরের ৪ মার্চ মহারাষ্ট্রের থান অঞ্চল থেকে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছিল। তারা সবাই অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।

আরও পড়ুন : সৌদি আরবে মার্কিন গোয়েন্দা প্রধান

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ঐ অবৈধ বাংলাদেশিরা নাভী মুম্বাইয়ের গানসোলিতে এক আত্মীয়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের জন্য জড়ো হবেন। পরবর্তীতে সেখান থেকে তাদের আটক করা হয়।

বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৪৬ সালের বিদেশি ও ১৯৫০ সালের পাসপোর্ট আইনে মামলা করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা