ছবি : সংগৃহিত
জাতীয়

বঙ্গবন্ধুর ভাষণগুলো অমূল্য সম্পদ

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণগুলো প্রজন্মের পর প্রজন্মের জন্য অমূল্য সম্পদ।

আরও পড়ুন : ৩০০ জনকে আসামি করে মামলা

বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ‘কার্যউপদেষ্টা কমিটির’ দ্বাদশ বৈঠকের সূচনা বক্তব্যে এ কথা বলেন সংসদ নেতা।

সরকারপ্রধান বলেন, ৫০ বছরে আমাদের যে প্রজন্ম বা তার পরবর্তী প্রজন্ম, প্রজন্মের পর প্রজন্ম এই ভাষণগুলো জানা, তাতে বাংলাদেশটাকে বোঝা, মানুষের মানুষের অবস্থাটা জানা, তাদের আর্থ-সামাজিক উন্নতি, সবকিছু জানার একটা সুযোগ পাবে।

আরও পড়ুন : আসামে ৩ বাংলাদেশি গ্রেফতার

বাংলাদেশটা কীভাবে চলবে সেই দিক-নির্দেশনা তার ভাষণে দিয়ে গেছেন তিনি। কাজেই এটা আমাদের জন্য একটা অমূল্য সম্পদ।

প্রধানমন্ত্রী বলেন, সেই সংসদ অধিবেশনে (স্বাধীনতা পরবর্তী সময়ে) তিনি যে ভাষণগুলো দিয়েছেন, পরবর্তীতে সব ভাষণগুলোকে একটা জায়গায় নিয়ে আসা, যেটা আমি মনে করি আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসি, এটা আমাদের জন্য যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স মিলবে না

স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার পাশাপাশি অল্প সময়ে সংবিধান রচনার জন্য বঙ্গবন্ধুর প্রশংসা করে শেখ হাসিনা বলেন, স্বাধীন বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি অর্থাৎ যারা জাতীয় পরিষদের সদস্য এবং প্রাদেশিক পরিষদের সদস্য, এই উভয় সদস্যদের নিয়ে জাতির পিতা গণপরিষদ গঠন করে, সেই পরিষদে একটি কমিটি করে দেন, আমাদের সংবিধান রচনার জন্য।

এটা বোধ হয় পৃথিবীর ইতিহাসে বিরল একটা ঘটনা। মাত্র ৯ মাসের মধ্যে একটি সংবিধান প্রণয়ণ করে বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন : বিশেষ অধিবেশনের মুলতবি

সরকারপ্রধান বলেন, আর যে সংবিধান বোধ হয় সারা পৃথিবীতে একটি সর্বশ্রেষ্ঠ সংবিধান হিসেবে পরিগণিত হয়ে থাকে। এ কারণে এই অঞ্চলের ৯০ শতাংশ মানুষই ছিল ক্ষুধার্ত, বঞ্চিত, নির্যাতিত, একবেলা খাবার জোটাতে কষ্ট হত।

সেই মানুষগুলোর ভাগ্য পরিবর্তনের জন্য তাদের মৌলিক চাহিদার প্রতিটি বিষয় সেখানে উল্লেখ করা রয়েছে। আমাদের সব ধরনের মানুষ, অনগ্রসর শ্রেণি সবার কথা সংবিধানে বলা আছে।

আরও পড়ুন : গাউছিয়া পরিদর্শনে ফায়ার সার্ভিস

প্রধানমন্ত্রী এ বৈঠকে ‘সংসদে বঙ্গবন্ধু ও মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ শীর্ষক দুইটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।

একাদশ জাতীয় সংসদের ‘কার্যউপদেষ্টা কমিটির এ বৈঠকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা