ছবি: সংগৃহীত
জাতীয়

বঙ্গবাজারে আগুন, আহতরা হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীসহ কমপক্ষে ১৭ জন সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার করা হয়েছে।

আরও পড়ুন : মহানগর শপিং কমপ্লেক্সে আগুন

মঙ্গলবার (৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি কর্মচারী হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স সানী সরকার জানান, আগুন লাগার ঘটনায় আহত হয়ে আমাদের হাসপাতালে এখন পর্যন্ত ২৫ জনেরও বেশি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন : অগ্নিঝুঁকিতে পুলিশ সদর দফতর

আহতদের মধ্যে আমরা ১৭ জনের নাম অ্যান্ট্রি করতে পেরেছি। শুরুর দিকে রোগীর চাপ বেশি থাকায় নাম অ্যান্ট্রি করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আহতদের মধ্যে বেশির ভাগই ফায়ার সার্ভিস কর্মী ছিলেন। একজনের মারাত্মক ইনজুরি ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করা হয়েছে। বাকি যারা আছে মোটামুটি স্টেবল। তাদের একজনের ৭ টি সেলাই লেগেছে।

আরও পড়ুন : খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী

মেডিকেল অফিসার ডা. সাহিদুল ইসলাম জানান, আমাদের হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অধিকাংশই মোটামুটি ভালো আছেন। ঝুঁকিপূর্ণ অবস্থায় কেউ নেই। তাদের সেবায় চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা তৎপর আছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা