ফাইল ছবি
জাতীয়

সংসদ নির্বাচনের আগে ৫ সিটিতে ভোট

সান নিউজ ডেস্ক: আগামী সংসদ নির্বাচনের আগে পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এটিকে নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে

গাজীপুর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হচ্ছে ১০ সেপ্টেম্বর। খুলনা ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়াদ ১০ অক্টোবর, সিলেটে ৬ নভেম্বর ও বরিশালে ১৩ নভেম্বর মেয়াদ শেষ হবে। ফলে দুই মাসের মধ্যে (মে-জুন) গাজীপুর, খুলনা, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিশেষজ্ঞরা বলছেন, ৫ সিটির নির্বাচনের প্রভাব জাতীয় সংসদ নির্বাচনের ওপর পড়বে। এ কারণে সংসদ নির্বাচনের আগে ইসির জন্য পাঁচ সিটি করপোরেশন নির্বাচন অগ্নিপরীক্ষা। সিটি নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক প্রভাব পড়বে। আর নির্বাচন সুষ্ঠু না হলে নেতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন : সাংবাদিকদের সুখে-দুঃখে আছি

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচটি সিটি করপোরেশনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। গত সপ্তাহে অনুষ্ঠিত কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচন হবে। নির্বাচনি এলাকাগুলোয় ইতোমধ্যে সরকারদলীয় সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছে।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে যত নির্বাচন করেছি, সবকটিই আমরা সততার সঙ্গে আন্তরিকভাবে করেছি। সিটি করপোরেশনসহ আগামী দ্বাদশ সংসদ ও অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবো।

আরও পড়ুন: প্রথম আলোর সম্পাদকের জামিন আবেদন

তিনি বলেন, সাংবিধানিকভাবে আমাদের দায়িত্ব যতটুকু, এর শতভাগ আমরা পালন করব। সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ ভোটে অংশ নিন। আমাদের উদ্দেশ্য হলো-অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা