জাতীয়

আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে

সান নিউজ ডেস্ক : ইতোমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে, সেজন্য আমরা আমাদের কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

আরও পড়ুন : সাংবাদিকদের সুখে-দুঃখে আছি

রোববার (২ এপ্রিল) গণভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

নতুন দেশে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ অন্বেষণ ও সেখানে দক্ষ কর্মী প্রেরণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের নতুন কর্মসংস্থানের ক্ষেত্র ও নতুন দেশ (কর্মী পাঠানোর জন্য) খুঁজে বের করতে হবে। আমরা একটি দেশের প্রয়োজনীয় প্রশিক্ষণের (শ্রমিকদের জন্য) ব্যবস্থা করব।

আরও পড়ুন : এলপিজির দাম কমল

সরকার ইতোমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের দক্ষ কর্মী পাঠাতে হবে। সেজন্য আমরা আমাদের কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা যদি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী পাঠাতে পারি তাহলে আমাদের অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের একটি বড় সুযোগ রয়েছে।

আরও পড়ুন :ইতালিতে নিষিদ্ধ হচ্ছে ইংরেজি ভাষা

প্রবাসী শ্রমিকরা যেন ভালো থাকে ও বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হয় সেজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা