জাতীয়

সন্ধ্যার পর বাল্কহেড চলাচল করবে না

স্টাফ রিপোর্টার : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন সন্ধ্যার পর কোনো বাল্কহেড চলাচল করবে না। ঈদের সময় যাত্রীবাহী নৌযান বা লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার।

আরও পড়ুন: মার্কিন হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

বৃহস্পতিবার (৩০ মার্চ) নৌপরিবহন মন্ত্রণালয়ে নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচল সংক্রান্ত ঈদ ব্যবস্থাপনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এ সময় সভাপতিত্ব করেন।

সভা শেষে নৌ-প্রতিমন্ত্রী সাংবাদিকদের সভায় নেওয়া সিদ্ধান্তের কথা জানান। নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, ঈদের সম্ভাব্য তারিখ ২২ এপ্রিল। যে কারণে ১৭ এপ্রিল থেকে ঈদের আগের তিনদিন ও পরের তিনদিন পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান, ফেরি চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, এখানে একটি বড় বিষয় হচ্ছে এপ্রিল মাসে কালবৈশাখী ঝড় হওয়ার শঙ্কা থাকে খুবই বেশি। সেক্ষেত্রে আমাদের আবহাওয়া বার্তা মেনে চলতে হবে। যাত্রীদের সুবিধার জন্য ঢাকা সিটি করপোরেশন ও আমাদের নৌপুলিশ আরও সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করবে। সদরঘাট এলাকায় বিশেষ করে যখন লঞ্চগুলো চলে যাবে, তখন বা ভোররাতে যখন এখানে বার্থিং করবে, তখন এই জায়গায় কোনো ছোটো নৌযান চলাচল নিষিদ্ধ থাকবে। আমরা বিষয়টি কঠোরভাবে নজর রাখবো।’

‘সন্ধ্যার পর কোনো বাল্কহেড চলাচল করবে না। সবসময়ের জন্য এটি তো নিষিদ্ধ আছেই।’

আরও পড়ুন: আ'লীগ ৪র্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইঙ্গিত

প্রতিমন্ত্রী আরও বলেন, আরিচা, কাজিরহাট, পাটুরিয়া ও দৌলতদিয়ায় আমরা ফেরি সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। হরিনা ও আলুবাজারেও ফেরি সংখ্যা বাড়ানো হবে। সন্দ্বীপ ও হাতিয়ার মতো উপকূলীয় এলাকায় সি ট্রাক চালু থাকবে। তাজউদ্দিন ও আইভি রহমান সেখানে নিয়মিত চলাচল করবে। কাজেই পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাধারণ মানুষ নির্বিঘ্নে নৌসেবাটা নিতে পারে, সে বিষয়ে আমরা আন্তরিক।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, পুরনো লঞ্চগুলো মালিকরা এরই মধ্যে সরিয়ে ফেলেছে। আরও আধুনিক মানের লঞ্চ সংযুক্ত হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। অনেকে ধারণা করেছিল পদ্মাসেতু হয়ে গেলে দক্ষিণাঞ্চলের মানুষ আর লঞ্চ ব্যবহার করবে না। কিন্তু কথাটা ভুল প্রমাণিত হয়েছে।

‘এছাড়া পদ্মাসেতুতে, মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ আছে, এ কারণে আমরা চেষ্টা করছি, শিমুলিয়ায় বিকল্প ব্যবস্থা করতে পারি কিনা। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি ব্যবস্থা গ্রহণ করবে মোটরসাইকেল পারাপারের জন্য।’

আরও পড়ুন: সাংবাদিক শামসুজ্জামান আদালতে

নৌপথে চলাচলে মানুষের আগ্রহ এখনো কমেনি জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আগ্রহ আরও বাড়ছে। সে কারণে আমরা পদক্ষেপ নিচ্ছি। আর বিকেএমই ও বিজিএমইর প্রতি অনুরোধ জানিয়েছি, তারা ছুটিগুলো পর্যায়ক্রমে দেয়, যাতে নৌপথে অতিরিক্ত চাপ না পড়ে। অতীতে তারা যেভাবে ছুটি দিয়েছে, এবারও তারা যেন সেটি করে। আমাদের নৌপথই কেবল না, রেল ও সড়কপথেও তাতে চাপ কম পড়বে।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ আছে। শিমুলিয়া ঘাট দিয়ে ফেরি চলাচলের একটা দাবি আছে চালকদের। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, শিমুলিয়ায়তো ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। কাজেই আমরা চেষ্টা করছি। এখানে সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে, কারণ শিমুলিয়ায় যদি আমরা চালু করি তাহলে দুইবার পদ্মা সেতু ক্রস করতে হবে। সেটা তাদের অনুমতির প্রয়োজন আছে।

আরও পড়ুন: ৬ দিন ফেরিতে ট্রাক পারাপার বন্ধ

তিনি আরও বলেন, আমরা যদি সরাসরি চ্যানেল তৈরি করি, সেখানে বিদ্যুৎ বিভাগের একটা অনুমতির প্রয়োজন আছে। সেটা অনুমতি সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা