সংগৃহীত
জাতীয়

শুক্রবার চালু হচ্ছে আরো দুটি স্টেশন

স্টাফ রিপোর্টার : চালু হচ্ছে মেট্ররেলের আরো দুটি স্টেশন। আগামীকাল শুক্রবার (৩১ মার্চ) উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এ নিয়ে মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের ৯টি স্টেশনের সবগুলোই চালু হচ্ছে।

আরও পড়ুন : মার্কিন হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৯

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (সিভিল) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুটি স্টেশন শুক্রবার (৩১ মার্চ) থেকে চালু হবে। আমরা আমাদের পরিকল্পনা মোতাবেক পর্যায়ক্রমে আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার রুটে সবগুলো স্টেশন চালু করতে যাচ্ছি। পরবর্তী পরিকল্পনা আগারগাঁও থেকে মতিঝিল ও কমলাপুর রুটে মেট্রোরেল পরিচালনা করা।

এর আগে ১৫ মার্চ মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু হয়। তারও আগে চালু হয় উত্তরা উত্তর, আগারগাঁও, পল্লবী, উত্তরা সেন্টার, মিরপুর-১০ স্টেশন। শুধু দুটি স্টেশন উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া বাকি ছিল। আগামীকাল উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনও যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে।

আরও পড়ুন : আ'লীগ ৪র্থ মেয়াদে নির্বাচিত হওয়ার ইঙ্গিত

ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে এ প্রকল্প হাতে নেয় সরকার। গত ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় অংশ ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।

আরও পড়ুন : সাংবাদিক শামসুজ্জামান আদালতে

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটারে উড়াল রেলপথের মধ্যে উত্তরার (দিয়াবাড়ী) অংশ থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পরদিন থেকে সাধারণ যাত্রী নিয়ে বাণিজ্যিকভাবে ঢাকায় মেট্রোরেলের চলাচল শুরু হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা