সংগৃহীত
জাতীয়

দীর্ঘদিন পর সচিবালয়ে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : দীর্ঘদিন পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে নিজ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে দুই ঘণ্টা অবস্থান করেন তিনি।

আরও পড়ুন : দেশে রাজনৈতিক সংকট নেই

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, সচিবালয়ে ৬ নম্বর ভবনের (২০ তলা ভবন) ১৩ তলায় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে যান। সেখানে তিনি অফিস করেন। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সরকারপ্রধানের সঙ্গে দেখা করেন।

এরপর দুপুর আড়াইটার দিকে সচিবালয় ত‌্যাগ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন : পণ্যের দাম কমানোর চেষ্টা চলছে

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে করোনাভাইরাস মহামারি শুরুর আগে সচিবালয়ে এসেছিলেন শেখ হাসিনা। সেই হিসাবে তিন বছরেরও বেশি সময় পর সচিবালয়ে এলেন তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা