জাতীয়

আমদানি করা হচ্ছে ডিএপি সার

সান নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কো থেকে প্রথম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার দেশের কৃষিখাতের চাহিদা মেটাতে। প্রতি মেট্রিক টনের দাম ৬১০ ডলার হিসেবে এই সার আমদানিতে ব্যয় হবে দুই কোটি ৪৪ লাখ ডলার বা ২৬২ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকা।

আরও পড়ুন : রফতানি বাড়াতে বাজার খোঁজার পরামর্শ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফসল উৎপাদনে ডাই-অ্যামোনিয়া ফসফেট (ডিএপি) সার একটি গুরুত্বপূর্ণ উপকরণ। দেশের কৃষি উৎপাদনে ডিএপি সারের চহিদা মেটানোর লক্ষ্যে বিএডিসি’র মাধ্যমে মরক্কোর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওসিপি থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০১০-২০১১ অর্থ বছর থেকে ডিএপি সার আমদানি করা হচ্ছে। নিরাপত্তা মজুদসহ বাংলাদেশে ডিএপি সারের বাৎসরিক চাহিদা প্রায় ১৯ লাখ মেট্রিক টন।

এরমধ্যে বিএডিসি রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে প্রায় ১ লাখ মেট্রিক টন ডিএপি সার সরবরাহ করে থাকে। তাছাড়া, বিসিআইসি প্রায় ১ লাখ মেট্রিক টন ডিএপি সার উৎপাদন করে থাকে। চাহিদার অবশিষ্ট প্রায় ৭ লাখ মিট্রিক টন ডিএপি বেসরকারি পর্যায়ের মাধ্যমে সরবরাহ করা হয়। বিএডিসি’র মাধ‌্যমে মরক্কো থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ডিএপি সার আমদানির বিষয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন রয়েছে।

এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাবে অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী সভায় উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন : গ্রেফতার হতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

সূত্র জানায়, বিএডিসি এবং ওসিপি, মরক্কোর মধ্যে ইতিপূর্বে সম্পাদিত চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় বিদ্যমান চুক্তির শর্তগুলো অভিন্ন রেখে ২০২২ সালের ২৩ অক্টোবর চুক্তি নবায়ন করা হয়। বিএডিসি ওই চুক্তির আওতায় মরক্কো থেকে ৪০ হাজার মেটিক টনের ১৩টি লটে মোট ৫ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করবে। রাষ্ট্রীয় পর্যায়ে সরাসরি ডিএপি সার ক্রয়ের জন্য ওসিপি, মরক্কো ও বিএডিসি’র মধ্যে স্বাক্ষরিত চুক্তির মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী এই সার আমদানি করা হবে।

সূত্র জানায়, মরক্কো থেকে প্রথম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে প্রতি মেট্রিক টন সারের দাম ৬১০ ডলার হিসাবে মোট ব্যয় হবে দুই কোটি ৪৪ লাখ ডলার। সোনালী ব্যাংকের ১৪ মার্চ তারিখের বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১০৭.৪৩ টাকা হিসাবে ২৬২ কোটি ১২ লাখ ৯২ হাজার টাকা ব্যয় হবে।

আরও পড়ুন : ঢাকা সিটির সঙ্গে যুক্ত হচ্ছে তিন থানা

এর আগে সর্বশেষ ২০২২ সালের নভেম্বর মাসে ডিএপি সার আমদানি করা হয়। সে সময় প্রতি মেট্রিক টন ডিএপি সারের দাম ছিল ৭১০ ডলার। সে হিসেবে নতুন চুক্তিতে প্রতি মেট্রিক টন ডিএপি সার আমদানি করতে ১০০ ডলার কমে পাওয়া যাচ্ছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা