ছবি : সংগৃহিত
জাতীয়

রফতানি বাড়াতে বাজার খোঁজার পরামর্শ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের রফতানি আয় বাড়াতে পণ্য বহুমুখীকরণ এবং নতুন নতুন বাজার খোঁজার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রফতানি পণ্যের বহুমুখী করা এটা একান্তভাবে প্রয়োজন এবং নতুন নতুন বাজার খুঁজতে হবে।

আরও পড়ুন : কোথাও নেই, বাস স্টপেজ

সোমবার (২০ মার্চ) গণভবনে রফতানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী পণ্য রফতানি কয়েকটার মধ্যে ধরে থাকলে হবে না উল্লেখ করে বলেন, পণ্য বহুমুখীকরণ, কোন দেশে কোনটি প্রয়োজন আমরা সেটা উৎপাদন করব এবং রফতানি করব।

শেখ হাসিনা বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী জানিয়ে বলেন, বহু দেশ আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য এখন নিতে চায়, কিনতে চায়। আমরা সেটা করতে পারি।

আরও পড়ুন : হজ পালনে বয়স শর্ত তুলে নিয়েছে সৌদি

সরকারপ্রধান তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, ডিজিটাল ডিভাইস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে চলে এসেছে এবং এর চাহিদাটাও বাড়ছে।

প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ বাড়ছে জানিয়ে বলেন, আমাদের এখানে বিনিয়োগও আসছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

শেখ হাসিনা বলেন, আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে গার্মেন্টস, ওষুধ, হালকা, ভারী শিল্প, মোটরগাড়ি, ইলেকট্রনিক মোটরগাড়িসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ আসছে।

আরও পড়ুন : হজ পালনে বয়স শর্ত তুলে নিয়েছে সৌদি

প্রধানমন্ত্রী খাদ্য প্রক্রিয়াজাত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, খাদ্যপণ্য রফতানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকে গুরুত্ব দিতে হবে। অনেকগুলো দেশ আমার কাছে খাদ্যপণ্য নিতে চাচ্ছে।

ইউক্রেন যুদ্ধের ফলে নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ইউক্রেন যুদ্ধের খারাপ দিকের সঙ্গে এর ফলে বাজার সৃষ্টির একটা সুযোগও সামনে আসছে। ওই জায়গাটা আমাদের ধরা দরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা