ছবি: সংগৃহীত
জাতীয়
বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র

ভবনের ছাদ ধসে ১৬ জন আহত

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে অন্তত ১৬ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে নির্মাণাধীন ক্যান্সার হসপিটাল ভবনের ছাদ ধসে পড়ে এ ‍দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: অবহেলার অভিযোগে পুলিশের মামলা

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিকেলে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই হঠাৎ ধসে পড়ে। এ সময় ১৬ জন শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাদের ঢালাইয়ের সেন্টারিং-এ কোনো ভুল ছিল।

আরও পড়ুন: কুমিল্লায় কলেজ পোড়ালো দুর্বৃত্তরা

আশুলিয়া থানা পুলিশের উপপরিদর্শক সাদরুজ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তবে বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় এই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। বিষয়টি জানতে ঘটনাস্থলে যাচ্ছি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা