ছবি : সংগৃহিত
জাতীয়

সম্পর্ক শক্তিশালী করতে ঢাকায় ব্রিটিশ মন্ত্রী

স্টাফ রিপেোর্টার : ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে চলমান সম্পর্ক আরও শক্তিশালী করার বার্তা নিয়ে ঢাকায় এসেছেন। তার সফরে সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক ইস্যু আলোচনায় গুরুত্ব পাবে বলে ইঙ্গিত রয়েছে।

আরও পড়ুন : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কয়লার সন্ধান!

শুক্রবার (১০ মার্চ) ব্রিটিশ প্রতিমন্ত্রী ঢাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব সাব্বির আহমেদ চৌধুরী।

২০২২ সালের অক্টোবরে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট (এফসিও) ট্রিভেলিয়ানকে ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ট্রিভেলিয়ান দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন।

ব্রিটিশ প্রতিমন্ত্রীর সফরে নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবেন।

আরও পড়ুন : মার্চেই খুলছে আরও ৪ স্টেশন

এছাড়া যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ুবিষয়ক একটি চুক্তি সাক্ষর করবে, যার লক্ষ্য জলবায়ু কর্মকাণ্ডে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানো।

ট্রিভেলিয়ান তার সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সুশীল সমাজ, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ এবং ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন তিনি।

ঢাকা সফরে আসা ট্রিভেলিয়ানকে উদ্ধৃতি করে ব্রিটিশ হাইকমিশন গণমাধ্যমকে পাঠানো বার্তায় বলেন, আমি বাংলাদেশ সফর করতে পেরে আনন্দিত। এটি এমন একটি দেশ যেখানে যুক্তরাজ্যের সঙ্গে শক্তিশালী সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্য ৫১ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে থাকতে পেরে গর্বিত।

আরও পড়ুন : গণতন্ত্র সূচকে এগিয়েছে দেশ

বাণিজ্য-বিনিয়োগ থেকে শুরু করে প্রতিরক্ষা, জলবায়ু, মানবিক সহযোগিতা আমরা ভাগাভাগি করছি উল্লেখ করে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, এ সফরের মাধ্যমে আমি আমাদের ঘনিষ্ঠ ও মূল্যবান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অপেক্ষায় রয়েছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা