সংগৃহীত
জাতীয়
ফায়ার সার্ভিস

আরও ৩০০ কোটি টাকা বরাদ্দ

স্টাফ রিপোর্টার : উন্নত যন্ত্রপাতি কিনতে ফায়ার সার্ভিসের জন্য চলতি বছর আরও ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

তিনি বলেন, গত বছর ফায়ার সার্ভিসের জন্য ২৭২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আমি ২০০ কোটি টাকা ছাড়ের ব্যবস্থা করেছি। এবছর আরও ৩০০ কোটি টাকা আমরা ছাড় দেব।

শুক্রবার (১০ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আগুন নিয়ন্ত্রণে আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। তবে শিগগিরই আমরা আগুন নিয়ন্ত্রণে কিছু যন্ত্রপাতি কিনছি, যা ফায়ার সার্ভিসে যুক্ত হলে অগ্নিনির্বাপণে অনেকটাই এগিয়ে যাবো।

বরাদ্দকৃত অর্থ দিয়ে ফায়ার সার্ভিসের জন্য ১১টি অগ্নিনির্বাপক যন্ত্র আসবে জানিয়ে তিনি বলেন, আশা করছি এগুলো এলে আগুন নিয়ন্ত্রণ অনেকটাই সহজ হয়ে আসবে।

তিনি আরও বলেন, আমরা বন্যার সময় দেখেছি অনুসন্ধান ও উদ্ধারে বোট পাওয়া যায় না। এরপর আমরা ৬০টি মাল্টিপারপাস এক্সেসিবল রেস্কিউ বোট তৈরি করেছি। এগুলো তৈরি করা হয়েছে প্রতিবন্ধী বান্ধব করে। তাদের জন্য আলাদা টয়লেট, চেয়ার আছে।

ডা. এনামুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭০ সালে দুর্যোগ ঝুঁকিহ্রাসে আগাম সতর্কবার্তা উপকূলীয় সম্ভাব্য উপদ্রুত এলাকার জনগণের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মেদেনী প্রতিষ্ঠান ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) প্রতিষ্ঠা করেন।

বর্তমানে উপকূলে ৭৬ হাজার ১৪০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক রয়েছে জানিয়ে তিনি বলেন, বন্যাপ্রবণ এলাকায় অনুরূপ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিপিবির বাজেট ২৮ কোটি টাকায় উন্নীত করেছেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। প্রতি বছর কোন না কোনো দুর্যোগে জানমালের ব্যাপক অনাক্ষতি হয়ে থাকে। বিশ্বব্যাপী দুর্যোগের ব্যাপক প্রমাণ করে দুর্যোগের পূর্ব সতর্কীকরণ ও ঝুঁকিস্তানই দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান কৌশল হওয়া উচিত।

এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নীতি-পরিকল্পনায় জনগণের জন্য দুর্যোগের পূর্বাভাস ও দুর্যোগ ঝুঁকিস্থান কৌশল অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা