ফাইল ছবি
জাতীয়

রুমিন ফারহানার আসনে এমপি ইনুর স্ত্রী

নিজস্ব প্রতিনিধি: বিএনপি নেত্রী রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত আসনের উপনির্বাচনে সংসদ সদস্য হলেন আফরোজা হক রীনা। তিনি জাসদের সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী এবং জাসদের সহসভাপতির দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। বিএনপি থেকে সংরক্ষিত আসনে (সংরক্ষিত-৫০) সংসদ সদস্য হয়েছিলেন রুমিন ফারহানা। গত বছরের ১১ ডিসেম্বর রুমিনসহ বিএনপির সংসদ সদস্যরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন। এরপর সরাসরি ছয়টিসহ বিএনপির দখলে থাকা সংরক্ষিত আসনও শূন্য ঘোষণা করা হয়।

রুমিন ফারহানার পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে ইনুর স্ত্রী রীনাকে প্রার্থী করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়।

আরও পড়ুন: ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল বিএনপি

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, এই আসনে একজন প্রার্থী ছিলেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। তাই তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ইসি সচিবালয় প্রজ্ঞাপন জারি করবে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা