ছবি: সংগৃহীত
জাতীয়

না ফেরার দেশে পান্না কায়সার 

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের সাবেক সাংসদ, গবেষক ও ঔপন্যাসিক পান্না কায়সার মারা গেছেন।

আরও পড়ুন: আহমদ ছফা’র প্রয়াণ

শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন পান্না কায়সারের মেয়ে শমী কায়সার।

পান্না কায়সার ২৫ মে ১৯৫০ সালে জন্মগ্রহণ করেন। তার আরেক নাম সাইফুন্নাহার চৌধুরী। তার স্বামীর নাম শহীদুল্লা কায়সার। তিনি একজন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ ছিলেন।

আরও পড়ুন: উত্তম কুমার’র প্রয়াণ

তার দুই সন্তান শমী কায়সার ও অমিতাভ কায়সার। শমী কায়সার টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনেত্রী হিসাবে খ্যাতি অর্জন করেছেন।

শহীদুল্লাহ কায়সার এর হাত ধরে আধুনিক সাহিত্যের সাথে, রাজনীতির সাথে পরিচিতি পায় তিনি। মাত্র ২ বছর ১০ মাসের মত সংসার জীবন স্থায়ী হয়েছিলো।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সন্ধ্যায় আলবদর বাহিনী সদস্য শহীদুল্লা কায়সারকে নিজ বাসা ২৯ বি কে গাঙ্গুলী লেন থেকে ধরে নিয়ে যাওয়ার পর আর ফেরেন নি।

আরও পড়ুন: তাজউদ্দীন আহমদ’র জন্ম

পান্না কায়সার একা হাতে তার দুই সন্তান শমী কায়সার এবং অমিতাভ কায়সারকে মানুষ করেছেন। সংসার জীবনে বাইরে নিজেকে তিনি শিশু কিশোর সংগঠন 'খেলাঘর' করেন। ১৯৭৩ সাল থেকে তিনি এই সংগঠনের প্রেসিডিয়াম মেম্বার ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের একজন সাংসদ ছিলেন তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা