জাতীয়

রুমিন ফারহানার আসনে ইনুর স্ত্রী 

সান নিউজ ডেস্ক : বিএনপির রুমিন ফারহানার পদত্যাগের পর সংরক্ষিত সেই নারী আসনে সংসদ সদস্য হতে যাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর স্ত্রী আফরোজা হক রীনা ও জাসদের সহসভাপতি আফরোজা হক রীনা মনোনয়ন জমা দিয়েছেন। জোটের এই প্রার্থীকে সমর্থন জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আরও পড়ুন: মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টা ১৫ মিনিটে রিটার্নিং অফিসার ইসির যুগ্মসচিব মো. আব্দুল বাতেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত আসনের এ উপনির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ২৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ২ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৬ মার্চ। এরপর ২০ মার্চ ভোট হবে। একক প্রার্থী হলে আফরোজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। একাদশ সংসদে জাসদের তিনজন সংসদ সদস্য রয়েছেন। এখন সংরক্ষিত একটি আসনও তাদের হতে যাচ্ছে।

আফরোজা ১৯৫১ সালের ৫ অক্টোবর ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সঙ্গে যুক্ত হন ইডেন কলেজে পড়ার সময়ে। ১৯৬৯ সালে ছাত্রী সংসদ নির্বাচনে সমাজসেবা সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৫ সালে সহযোদ্ধা ইনুকে বিয়ে করেন। ১৯৯৮ সালে জাসদের কাউন্সিলে প্রথমবারের মতো কেন্দ্রীয় কমিটিতে আসেন।

আরও পড়ুন: একুশে বইমেলার পর্দা নামছে

প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্তে রুমিনের পাশাপাশি বিএনপির ছয় সংসদ সদস্য পদত্যাগ করেছিলেন। সেই আসনগুলোতে উপ-নির্বাচনে আওয়ামী লীগ তিনটি, তাদের ১৪ দলীয় জোট শরিক জাসদ একটি, জাতীয় পার্টি একটি ও স্বতন্ত্র প্রার্থী একটি আসনে জয় পেয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা