জাতীয়

আরও ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব 

নিজস্ব প্রতিবেদক : নতুন করে আরো ৪৪টি দেশের দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে বাংলাদেশিরা। এ নিয়ে বিশ্বের মোট ১০১টি দেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা।বাংলাদেশের কোনো নাগরিক যদি অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করতে চায় তাহলে বাংলাদেশের নাগরিকত্ব ঠিক রেখেই সেই দেশগুলোর নাগরিক হতে পারবেন।

আরও পড়ুন : ৫ দিনের সফরে রাষ্ট্রপতি

সোমবার (২৭ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে ৫৭টি দেশ ছিলো নতুন করে ৪৪টি দেশের নাম যুক্ত হলো। এখন মোট ১০১টি দেশের দ্বৈত নাগরিক হতে পারবে বাংলাদেশিরা। এর মধ্যে আফ্রিকার মহাদেশর ১৯টি দেশ, দক্ষিণ আমেরিকার ১২টি। ক্যারেবিয়ান অঞ্চলের ১২ এবং ওশেনিয়ার একটি দেশ।

আফ্রিকা মহাদেশের ১৯টি দেশ হলো মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানা, মরিশাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি দেশের মধ্যে রয়েছে ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকুয়েডর, চিলি, উরুগুয়ে ও গ্যায়ানা। এ ছাড়া ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি দেশ হচ্ছে কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস। ওশেনিয়া মহাদেশের দেশটি হচ্ছে ফিজি।

আরও পড়ুন : ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন

এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন আইন ২০২৩-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। নতুন করে মেডিক্যাল কলেজ হলে তা বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসবে। পুরাতন মেডিক্যাল কলেজ আগের নিয়মেই চলবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা