জাতীয়

৫ দিনের সফরে রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পাঁচ দিনের সরকারি সফরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের কামালপুরে পৌঁছেছেন।

আরও পড়ুন : নজর দিতে হবে উৎপাদন বাড়ানোর দিকে

ঢাকা থেকে বিমানবাহিনীর হেলিকপ্টারে সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় তিনি উপজেলা সদরের ঘোড়াউত্রা নদীর তীরের হেলিপ্যাডে নামেন। পরে সেখান থেকে মিঠামইনের কামালপুরে নিজ বাড়িতে যান। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন। রাতে নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিনও (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মিঠামইনের কামালপুরের নিজ বাড়িতে অবস্থান ও রাত্রিযাপন করবেন। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিঠামইন সফরের কথা রয়েছে। রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী দুপুরের খাবার খাবেন এবং বিশ্রাম নেবেন বলে জানা গেছে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিকেল সাড়ে ৩টায় মিঠামইনে পৌঁছেছেন।

রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দীর্ঘ দুই যুগ পর প্রধানমন্ত্রী মিঠামইনে আসছেন। সকালে ১০টায় বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন তিনি। পরে দুপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার পৈতৃক বাড়ি মিঠামইন সদরের কামালপুরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে জোহরের নামাজ পড়ে রাষ্ট্রপতির আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীরা। প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে হাওরে উৎসবের আমেজ বিরাজ করছে।

আরও পড়ুন : ইউক্রেন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এদিকে সফরের তৃতীয় দিন (১ মার্চ) মিঠামইনে দুপুর ২টা ৫৫ মিনিটে নিজ বাসভবনে গার্ড অব অনার গ্রহণ শেষে করিমগঞ্জ উপজেলায় নিজ নামে স্থাপিত প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সেখানে বিকেল ৩টা ৪৫ মিনিটে উপস্থিত থেকে মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে পৌনে ৫টায় কিশোরগঞ্জ সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন। সার্কিট হাউসে বিকেল সাড়ে ৫টায় গার্ড অব অনার গ্রহণ শেষে শহরের খরমপট্টিতে নিজ বাসায় রাত্রিযাপন করবেন।

সফরের চতুর্থ দিন (২ মার্চ) খরমপট্টির নিজ বাসা থেকে বিকেল ৩টায় তার সাবেক কর্মস্থল কিশোরগঞ্জ আইনজীবী সমিতির উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত থেকে সোয়া ৩টায় আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও বিকেল ৪টা ১৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট পরিদর্শন শেষে বিকেল ৫টা ১৭ মিনিটে শহরের খরমপট্টি এলাকায় নিজ বাসায় উপস্থিত হবেন ও রাত্রিযাপন করবেন।

সফরের শেষ দিন (৩ মার্চ) বিকেল ৩টায় নিজ বাসভবন থেকে কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হবেন রাষ্ট্রপতি। সেখানে উপস্থিত থেকে সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

আরও পড়ুন :

বিকেল সোয়া ৪টায় সার্কিট হাউসে উপস্থিত থেকে গার্ড অব অনার গ্রহণ শেষে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাত্রা করবেন। সাড়ে ৪টায় বিমানবাহিনীর হেলিকপ্টারে করে রাষ্ট্রপতি ঢাকার উদ্দেশ্যে কিশোরগঞ্জ ত্যাগ করবেন। বিকেল ৫টা ১৭ মিনিটে রাষ্ট্রপতির বঙ্গভবনে উপস্থিত থাকার কথা রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা