জাতীয়

নজর দিতে হবে উৎপাদন বাড়ানোর দিকে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস-বিদ্যুৎ-পানি ব্যবহারসহ সবক্ষেত্রে সাশ্রয়ী ও মিতব্যয়ী হতে হবে। নজর দিতে হবে উৎপাদন বাড়ানোর দিকে। ইউক্রেন যুদ্ধ কতদিন চলবে, তা জানা নেই। তবে আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি অবস্থা মোকাবিলা করতে।

আরও পড়ুন: ইবির তদন্ত প্রতিবেদন জমা

সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিসিএস কর্মকর্তাদের ৭৪তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কোভিড মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি উল্লেখে করে প্রধানমন্ত্রী বলেন, এসব কারণে কয়টি দেশ এসডিজি বাস্তবায়ন করতে পারে, সেটা নিয়ে সন্দেহ আছে। তবে আমরা যেভাবে পরিকল্পনা নিয়ে এগোচ্ছি তাতে এসডিজির অনেক লক্ষ্যই বাস্তবায়ন করতে পারব।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর লক্ষ্য সামনে নিয়েই আমরা দেশ পরিচালনা করছি। তিনি নিজেকে প্রধানমন্ত্রী নন, জনগণের সেবক মনে করতেন।

তিনি বলেন, আজকের নবীন কর্মকর্তাই হবেন ৪১ এর উন্নত বাংলাদেশ গড়ার সৈনিক। পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে হবে। সে দায়িত্ব বর্তায় নবীন কর্মকর্তাদের ওপর।

আরও পড়ুন: ইউক্রেন সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

এসময় সরকার প্রধান আরও বলেন, দেশের সমৃদ্ধি ও সুশাসনই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তিনি বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত, তাই আমরা কাজ করছি জনকল্যাণে। দুর্নীতির বিরুদ্ধে আমরা শুদ্ধাচার নীতি নিয়েছি। সুশাসনই আমাদের লক্ষ্য।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা