ছবি: সংগৃহীত
জাতীয়

ইবির তদন্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : কাশিমপুর কারাগারে পর্যাপ্ত চিকিৎসক নেই

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন এ প্রতিবেদন হাইকোর্টে জমা দেন।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা জানান, আমরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। তদন্তের স্বার্থে এখন কিছু বলতে পারছি না।

আরও পড়ুন : ট্রাকের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা এবং তার সহযোগীরা র‌্যাংগিংয়ের নামে রাত সাড়ে ১১টা থেকে প্রায় রাত ৩টা পর্যন্ত এক শিক্ষার্থীকে শারীরিক এবং মানসিক নির্যাতন চালায়। এ সময় তাকে মারধরসহ বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়েছে বলে জানা যায়।

পরে বিচার ও নিরাপত্তা চেয়ে বিরুদ্ধে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

আরও পড়ুন : রাষ্ট্রপতির মেহমান হবেন প্রধানমন্ত্রী

এদিকে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে হাইকোর্ট রুল জারি করেন এবং তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন।

এছাড়া বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের পক্ষ থেকেও দুটো পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন হাইকোর্টে জমা দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা