ফাইল ছবি
জাতীয়

সেপ্টেম্বরের মধ্যে ৫ সিটি নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, চার মাসের মধ্যে দেশের পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচন করবে বলে মনস্থির করেছে নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে জুনের মধ্যে দুইটি এবং বাকি তিনটি সিটি কর্পোরেশনের ভোট সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

আরও পড়ুন: এলডিসি নবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

ইসি মো. আলমগীর বলেন, ‘আগামী জুনে দুইটি সিটি কর্পোরেশনে এবং বাকি তিনটি সিটি কর্পোরেশনে সেপ্টেম্বরের মধ্যে ভোট শেষ করব। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের তফসিলের বিষয়ে কোনো আলোচনা হয়নি আমাদের। যেটা আলোচনা হয়েছিল গাজীপুর, রাজশাহী, খুলনা ও সিলেটের। এইগুলোর নির্বাচনগুলো সেগুলোর মেয়াদ শেষ হওয়ার ৬ মাসের মধ্যে করতে হয়।’

রোববার (৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এ বছরের ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে যেহেতু জাতীয় নির্বাচন আছে, সেজন্য আমাদের চেষ্টা থাকবে এ সিটি কর্পোরেশনের নির্বাচন শেষের দিকে না করে প্রথম দিকে করা। জাতীয় নির্বাচনের জন্য অনেক বিষয়ে প্রস্তুতির ব্যাপার আছে। এজন্য আমরা সেটাই করব। গাজীপুরের ব্যাপারে শুধু ওইটুকু আলোচনা হয়েছে। তবে তফসিল কবে এ ধরণের কোনো আলোচনা হয়নি।’

আরও পড়ুন: মুক্তির মেয়াদ বাড়ানো হবে

মো. আলমগীর বলেন, যেকোনো সময়ে নির্বাচন হতে পারে। সে হিসেবে যেহেতু জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সেহেতু নির্বাচনগুলো আগে করার চেষ্টা করব। মার্চের পরে যেকোনো সময় নির্বাচন হতে পারে।

কমিশনার বলেন, ‘একদিনে হবে না। ছয়টি সিটি আছে। তার মধ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন অনেক দেরি। ওইটাকে আমরা হিসেবের মধ্যে আনছি না। বাকি পাঁচটার ক্ষেত্রে হয়তো দুইদিন অথবা তিনদিনের মধ্যে সিদ্ধান্ত হতে পারে।’

জুন মাসের মধ্যে দুই সিটি ভোট করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, ‘করার ইচ্ছা আছে। তবে এখন পর্যন্ত দিন তারিখ ঠিক হয়নি। চূড়ান্ত কিছু হয় নি। যেগুলো আগে ক্ষণগণনা শুরু হবে সেগুলো আগে হবে।’

ইসি আলমগীর বলেন, ‘গাজীপুর নিয়ে আমরা (কমিশন) কোনো তফসিল ঘোষণা করিনি। জুনের আগে আগে দুই একটা সিটি ভোট হবে। বাকিগুলো জুনের পরে হবে। সেপ্টেম্বরের মধ্যে সিটি ভোট শেষ করব।’

আরও পড়ুন: নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

তিনি আরও বলেন, ‘এগুলো নির্ভর করবে বাজেটের ওপর। আমরা বাজেট চাইব। টাকা পেলে সিসি ক্যামেরা ব্যবহার করব।’

সিটি ভোটগুলোতে ইভিএম ব্যবহার করার আগ্রহ আছে জানিয়ে সাবেক এ সচিব বলেন, ‘এটা ডিপেন্ড করবে। নতুন ইভিএম আসেনি। ইভিএমগুলোর ব্যাটারির মেয়াদ শেষ হয়ে গেছে, ব্যাটারি রিপ্লেসমেন্টসহ সার্ভিসিং করাতে হবে। সেজন্য টাকা লাগবে। সার্ভিসিং করিয়ে যদি সচল করতে পারি তাহলে তার ওপর নির্ভর করবে কতগুলো ইভিএম ব্যবহার করব। তবে কমিশনের ইচ্ছা ইভিএমে করা।’

সরকারের ইচ্ছা অনিচ্ছার ওপর সিসি ক্যামেরা নির্ভর করছে কি না এমন প্রশ্নের জবাবে কমিশনার মো. আলমগীর বলেন, ‘সিসি ক্যামেরা ভোটের অনুষঙ্গ নয়। আইনের কোথাও বলা নেই সিসি ক্যামেরা রাখতে হবে। এটা বাড়তি ব্যবস্থা এবং পরীক্ষামূলক ছিল। টাকা পেলে সব আসনে না করলেও ঝুঁকিপূর্ণ আসনে করব। সরকার থেকে আমরা কোনো প্রতিক্রিয়া পাইনি। দলের কেউ মন্তব্য করতেই পারে। দলের সাথে সরকারের মন্তব্যের রিলেশন করা যাবে না। সরকার আর দল কিন্তু এক নয়।’

আরও পড়ুন: যুদ্ধের ময়দানে রুশ প্রতিরক্ষামন্ত্রী

সিটি কর্পোরেশন নির্বাচন আইন অনুযায়ী, কোনো সিটির মেয়াদ ধরা হয় প্রথম সভা থেকে পরবর্তী ৫ বছর। কোনো সিটির মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোট গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে গাজীপুর সিটির পরবর্তী ভোটের ক্ষণগণনা শুরু হবে চলতি মাসের ১১ মার্চ থেকে। ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ১০ সেপ্টেম্বরের মধ্যে।

অন্যদিকে, খুলনা ও রাজশাহী সিটির ক্ষণগণনা শুরু হবে আগামী ১৩ এপ্রিল থেকে। ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ১০ অক্টোবরের মধ্যে। বরিশাল সিটি ভোটের ক্ষণগণনা শুরু হবে ১৪ মে থেকে ১৩ নভেম্বর। আর সিলেট সিটি ৬ মে থেকে পরবর্তী নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে। ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ৬ নভেম্বরের মধ্যে। ময়মনসিংহ সিটি ভোটের ক্ষণগণনা শুরু হবে ২০ ডিসেম্বর। ভোট করার বাধ্যবাধকতা রয়েছে ১৯ জুন ২০২৪ সালের মধ্যে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা