স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (ফাইল ছবি)
জাতীয়

চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে

সান নিউজ ডেস্ক: স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট নারীরা অনন্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন: এলডিসি নবায়নে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান

স্পিকার রোববার (৫ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হলে ইনোভেশন এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আইডিয়া) ফাউন্ডেশন আয়োজিত ‘স্মার্ট ওমেন : স্মার্ট বাংলাদেশ'’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, তথ্য প্রযুক্তির বিপ্লবের কারণে প্রতিনিয়ত পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় নারীদের পারদর্শী হতে হবে। অবিলম্বে নারীদের শিক্ষা, দক্ষতা ও মেধা দিয়ে নিজস্ব কাজের ক্ষেত্রে সক্ষমতা অর্জন করতে হবে।

আইডিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবেক সচিব কাজী এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আইডিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান এবং প্রাক্তন মুখ্য সচিব ও মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব নাসিমা বেগম। আইডিয়া ফাউন্ডেশনের সেক্রেটারী ও সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটান-এর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন্স অ্যান্ড জেন্ডার ষ্টাডিজ বিভাগের অধ্যাপক ড. তানিয়া হক এবং বাংলাদেশ হাইওয়ে পুলিশ- এর অ্যাডিশনাল ডিআইজি ফরিদা ইয়াসমিন সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মুক্তির মেয়াদ বাড়ানো হবে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ রুপায়নের সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ রয়েছে।

তিনি বলেন, পরিবার, সমাজ ও কর্মক্ষেত্রে নারীর আত্মসম্মান হানিকর মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। পরিবার, সমাজ ও দেশের সর্বক্ষেত্রে নারীর প্রতি সুযোগের সমতা নিশ্চিত করলেই সকল অনগ্রসরতা দূর করে নারী এগিয়ে যাবে।

আরও পড়ুন: নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়নে এবং স্মার্ট আগামীর বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা ও করনীয় প্রসঙ্গে স্পিকার বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে অন্তর্ভূক্তিমূলক এবং লিঙ্গ বৈষম্যহীন উন্নয়নের দিকে নজর দিতে হবে।

তিনি বলেন, নারীদের এগিয়ে যাবার অনুকুল ক্ষেত্র প্রস্তুত করতে প্রয়োজনে সকল ধরণের আইনী সহযোগিতা প্রদান করতে হবে।

সেমিনারে সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি, বেসরকারি এবং বিভিন্ন এনজিওতে কর্মরত স্মার্ট নারী, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা