ছবি: সংগৃহীত
জাতীয়

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি : অসুস্থ খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হচ্ছে।

আরও পড়ুন : ‘রাক্ষুসে’ সুদের হার দেশগুলোর গলা টিপে ধ...

রোববার (৫ মার্চ) বেলা ১১ টার দিকে নওগাঁ থেকে অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ সময় জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, খাদ্যমন্ত্রী একান্ত সচিব উত্তম কুমার রায়, নওগাঁ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, জেলা খাদ্য নিয়ন্ত্রক আলমগীর কবীর ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : এসি বিস্ফোরণে নিহত ১

নেতাকর্মীরা জানান, গত ১ মার্চ সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা নিয়ামতপুর-পোরশা ও সাপাহারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার নওগাঁয় আসেন।

পরে শুক্রবার (৩ মার্চ) পোরশায় একটি অনুষ্ঠানে অসুস্থতা অনুভব করেন তিনি। এরপর বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন :মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খাদ্যমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় নওগাঁর সিভিল সার্জনের পরামর্শে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর খাদ্যমন্ত্রীর পিত্তথলিতে সামান্য ইনফেকশন দেখা যায়। এরপর তিনি বাসায় থেকে চিকিৎসা নেন।

শনিবার (৪ মার্চ) রাত থেকে তার প্রদাহের মাত্রা বেড়ে যাওয়ার ফলে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা