ফাইল ছবি
জাতীয়

এসি বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর নিকেতনে এসি বিস্ফোরণের ঘটনায় দগ্ধ গোপাল মল্লিক (২৮) চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে।শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

তিনি বলেন, আগুনে দগ্ধ গোপাল মল্লিককে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। গোপাল মল্লিকের শরীরের শতভাগ দগ্ধ ছিল।

তিনি আরো বলেন, ‘একই ঘটনায় মো. মিজান (২০) নামে আরেকজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরে জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি দগ্ধ নন। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছিলেন।’

প্রসঙ্গত, শনিবার (৪ মার্চ) সকাল সোয়া ৬টার দিকে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। এসময় নিহত গোপালসহ আরো একজন আহত হন। গোপাল গাজীপুরের শ্রীপুর উপজেলার জয়-নারায়ণপুর গ্রামের দিজেন মল্লিকের ছেলে। তিনি এম এস কে এন ইন্টারন্যাশনাল কোম্পানিতে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন এবং নিকেতনে ভাড়া বাসায় থাকতেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা