জাতীয়

২ মার্চ জাতীয় ভোটার দিবস 

সান নিউজ ডেস্ক : আজ (২ মার্চ) জাতীয় ভোটার দিবস, সারা দেশে দিবসটি পালিত হচ্ছে ৫ম বারের মতো। এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’। জাতীয় ভোটার দিবসে ২০২২ সালের ভোটার তালিকা হালনাগাদের চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিন

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবারই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

২০২১ সালে হালনাগাদের পর প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোটার বেড়ে দাঁড়িয়েছিল ১১ কোটি ১৭ লাখ ২০ হাজার ৬৬৯ জন। সে সময় হালনাগাদে মৃত্যুজনিত কারণে কর্তন করা হয়েছে ১৬ হাজার ৪৯৯ জনের নাম। আর নতুন ভোটার হয়েছেন ১৯ লাখ ১৮ হাজার ৫৬ জন।

এদিকে, ভোটার দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয় বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। সকাল সাড়ে ৮টায় নির্বাচন ভবনের সামনের চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে কমিশন ভোটার দিবস উদযাপন কার্যক্রমের সূচনা করবেন। বিকেল ৪টায় নির্বাচন ভবনের অডিটরিয়ামে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া, সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ভোটার দিবসে দক্ষতা ও কৃতিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনের ৩ জন চৌকস কর্মকর্তাকে জাতীয় নির্বাচনি পদক প্রদান করা হবে।

ঢাকাসহ আঞ্চলিক, জেলা ও উপজেলা বা থানা পর্যায়ে নানাবিধ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া, উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়েও যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে মাঠপর্যায়ের কার্যালয়সহ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে প্রাণহানি আরও চার শতাধিক

এ বছর ৫ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন করা হচ্ছে। বাংলাদেশে গণতন্ত্রের পদযাত্রায় নতুন একটি সংযোজন হচ্ছে জাতীয় ভোটার দিবস। ২০১৩ সালে সার্কভুক্ত দেশগুলোর নির্বাচন বিষয়ক সংগঠন ফেমবোসার (FEMBOSA) চতুর্থ সভার সিদ্ধান্ত মোতাবেক সদস্য দেশগুলো জাতীয়ভাবে ভোটার দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। এর পরই মূলত জাতীয় ভোটার দিবস উদযাপনের চিন্তাভাবনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন সচিবালয় জাতীয়ভাবে ভোটার দিবস উদযাপনের একটি প্রস্তাব কমিশন সভায় উপস্থাপন করে। কমিশন প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করেন এবং নীতিগতভাবে জাতীয় ভোটার দিবস উদযাপনের সিদ্ধান্ত হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা