জাতীয়

শর্ট সার্কিট থেকে গুলশানে আগুন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে বহুতল ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিলো বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. আহাদ।

আরও পড়ুন: দগ্ধ আরও একজনের মৃত্যু

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, আমরা ভেতরে প্রবেশ করছি না। তবে ফ্ল্যাটের মালিক যারা রয়েছেন তারা ভবনের নিরাপত্তা কর্মীদের ডেকে নিয়ে প্রবেশ করছেন। ভেতরে কী অবস্থা তা ফ্ল‌্যাট মালিকরাই বলতে পারবেন। ভবনটি এখন মালিকদের জিম্মায় রয়েছে। ভবনের নকশা বা অন্যান্য কোনো ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখবে ফায়ার সার্ভিস ও রাজউক। তবে আমরা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের মাধ্যমে জানতে পেরেছি, আগুনের সূত্রপাত হয়েছিলো বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে।

তিনি আরও বলেন, গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। গতকাল আনোয়ার নামের একজন এবং আজ ভোর ৪টার দিকে রাজু নামে আরেকজন মারা গেছেন। দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। আরও কয়েকজন আহত হয়েছেন এবং তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

আরও পড়ুন: গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

এদিকে, এই অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস। গঠন করা হয়েছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি।

এর আগে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশান ২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১৪ তলা ভবনে আগুন লাগে। রাত ১১টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা