জাতীয়

শহীদ দিবস উপলক্ষে ডিএমপির নির্দেশনা

সান নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

আরও পড়ুন: গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বলা হয়, দিবসটি নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকাসমূহে আগামীকাল সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত বিকল্প রাস্তায় যানবাহন চলাচলের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখিত সময়ে শাহবাগ ক্রসিং, টিএসসি ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ক্রসিং, জিমনেশিয়াম মাঠ গেট, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং, নীলক্ষেত ক্রসিং,পলাশী ক্রসিং, বকশি বাজার ক্রসিং ও চাঁনখারপুল ক্রসিং বা এলাকা পরিহার করে নগরবাসীকে বিকল্প রাস্তা ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে।

এছাড়া এ সময় নগরবাসীকে বকশি বাজার-জগন্নাথ হল ক্রসিং সড়ক, চাঁনখারপুল-রোমানা চত্বর ক্রসিং সড়ক, টিএসসি-শিববাড়ী ক্রসিং সড়ক ও উপাচার্য ভবন-ভাস্কর্য ক্রসিং সড়কে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন: জনসম্মুখে ১১ জনকে বেত্রাঘাত

সেই সময় পলাশী ক্রসিং থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর, হাইকোর্ট ক্রসিং, টিএসসি ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে লোকজনকে পায়ে হেঁটে চলাচল করতে বলা হয়েছে।

সোমবার বিকেল ৫টা থেকে মঙ্গলবার রাত ৭টা পর্যন্ত এ সময়ে ভিআইপিদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন মাঠে এবং জনসাধারণকে নীলক্ষেত ক্রসিং-পলাশী ক্রসিংয়ে গাড়ি পার্কিং করতে বলা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা