ছবি : সংগৃহিত
জাতীয়

শর্তসাপেক্ষে ভারতীয় ছবি আমদানি

সান নিউজ ডেস্ক : সম্মিলিত চলচ্চিত্র পরিষদ বাংলাদেশে ভারতীয় ছবি আমদানিতে সম্মত হয়েছে। তবে এক্ষেত্রে তারা বেশ কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে।

আরও পড়ুন : জঙ্গি হামলার আশঙ্কা নেই

রোববার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে তারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের কাছে এ সংক্রান্ত প্রস্তাবনা উপস্থাপন করেন।

পরে তথ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে এসব শর্ত বা দাবির বিষয়ে আলাপ করবেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, আপনারা সবাই শর্তসাপেক্ষে ভারতীয় হিন্দি ছবি আমদানির ব্যাপারে একমত হয়েছেন। অতীতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমার কাছে দাবি করা হয়েছিল ভারতীয় হিন্দি ছবি আমদানির জন্য।

আরও পড়ুন : মানুষের কল্যাণে কাজ করতে এসেছি

আমি বারবার বলে এসেছি যে, সব সমিতি যদি একমত হয় (তাহলে বাস্তবায়ন সম্ভব), না হলে আমরা কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারবো না বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, অতীতে দেখা গেছে এরকম উদ্যোগ নেওয়া হয়েছিল পরে শিল্পী সমিতি আপত্তি জানিয়েছিল। অনেক শিল্পীরাও আপত্তি জানিয়েছিল। সবাই একমত হলে পরে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব বলেছিলাম। এখন আপনারা একমত হয়েছেন, সবাই স্বাক্ষর করেছেন। একমত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই।

ড. হাছান মাহমুদ বলেন, প্রকৃতপক্ষে আমাদের দেশে সিনেমা ভালো হচ্ছে। অনেক সিনেমা বক্স অফিসে হিট করছে কিন্তু এখনো প্রতি সপ্তাহে ভালোভাবে চালানোর মতো সিনেমা হচ্ছে না, এটি বাস্তবতা।

আরও পড়ুন : মানুষের কল্যাণে কাজ করতে এসেছি

আপনারা সুচিন্তিতভাবে ভেবেচিন্তে একটি প্রস্তাব দিয়েছেন যে নির্দিষ্ট পরিমাণ ভারতীয় হিন্দি ছবি যদি আমদানি হয় তাহলে অনেকে আবার হলমুখী হবে এবং বাংলা ছবিও বা আমাদের ছবিও দেখতে যাবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের প্রস্তাব অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। বিষয়টি আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর নজরেও আনতে হবে। আমি ইতোমধ্যে বলেছি, আপনারা যে আসবেন আজকে; সেটিও তাকে জানিয়েছিলাম। আমরা এখন কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব।

আরও পড়ুন : উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, এটা তো ভালো খবর যে তারা একমত হয়েছে। যেখানে সংগঠনের ভেতরেই হওয়া কঠিন সেখানে ১৯টি সংগঠন একমত হওয়াতো চারটিখানি কথা নয়। আমরা দ্রুততার সাথে করার চেষ্টা করব বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা