জাতীয়

গুলশানে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে আগুনের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় ভবনের ভেতর থেকে ২২ জনকে উদ্ধার করা হয়। রাত ১১টায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন: উদ্ধার অভিযান শেষ করছে তুরস্ক

আগুন নিয়ন্ত্রণের তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এদিকে নিহত ঐ যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহতের পরিচয় শনাক্ত করেন তার ছোট ভাই জুলহাস হোসেন।

নিহত আনোয়ারের ছোট ভাই জুলহাস হোসেন বলেন, আগুন লাগার পর আমার ভাই ওই ভবন থেকে লাফিয়ে পড়ে নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। পরে ঢাকা মেডিকেলে এসে আমার ভাইয়ের মরদেহ শনাক্ত করি। তিনি ওই ভবনের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।

আরও পড়ুন: পুষ্পস্তবক অর্পণে থাকছে না বিধিনিষেধ

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, গুলশানের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার ছোট ভাই জুলহাস এসে নিহত আনোয়ার হোসেনের মরদেহ শনাক্ত করেন।

এর আগে, রোববার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান-২ নম্বরে মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের পাশে সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের সাথে যোগ দেয় বিমান বাহিনীর একটি দল।

জানা গেছে, আগুন লাগার পরপরই ভবন থেকে তাড়াহুড়ো করে অনেকেই নেমে আসেন। আবার ভেতরে অনেকেই আটকা পড়েছেন। তারা বাঁচার জন্য চিৎকারও করছেন।

আরও পড়ুন: ছাত্রলীগের কাজে মানুষের উপকার হয়েছে

উদ্ধার হওয়া এক ব্যক্তি বলেন, ধোঁয়ার কারণে আমরা অনেকেই ভেতরে আটকা ছিলাম। ফায়ার সার্ভিস উদ্ধার করায় কোনোমতে বেঁচে আছি।

ফায়ার সার্ভিসের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আগুন ভবনের সাত তলায় ধরলেও তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তার কিংবা ক্যাবল পুড়ে ধোঁয়া ছড়িয়ে গেছে ভবনের বিভিন্ন ফ্লোরে। এ কারণে ভেতরে ফায়ার সার্ভিসের কর্মীদের উদ্ধার অভিযান পরিচালনা করতে বেশ বেগ পেতে হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা