জাতীয়

আদালতে ফিরছেন আইনজীবীরা

সান নিউজ ডেস্ক: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা সোমবার (১৩ ফেব্রুয়ারি) থেকে আদালতে ফিরবেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

আইনমন্ত্রী বলেন, ‘সোমবার থেকে আইনজীবীরা আদালতে যাবেন।’ এসময় মন্ত্রীকে আইসিটি আইনে রংপুরের সময় টিভির সাংবাদিককের মামলার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি এ ব্যাপারে জানেন না বলে জানান।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা সার্কিট হাউসে জেলা জজ ও আইনজীবীদের সঙ্গে সভা শেষে তিনি একথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি তানবীর ভূঞা বলেন, মন্ত্রীর সঙ্গে আমাদের সভা ফলপ্রসূ হয়েছে। মন্ত্রী আমাদের টিনসেট ভবনটি দ্রুত বিল্ডিং করে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, আমরা আগামীকাল (সোমবার) সাধারণ সভায় বসবো। সেই সভা থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে আদালতে যাওয়ার বিষয়ে।

আরও পড়ুন: সব সাফল্যের অংশীদার আনসার বাহিনী

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, আইনসচিব গোলাম সারোয়ার, জেলা জজ শারমিন নিগার, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের-৩ বিচারক রবিউল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ নজরুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি তানভীর ভূঞা, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাবেক সভাপতি শফিউল আলম ও নাজমুল হোসেন, আইনজীবী মাহবুব আলম প্রমুখ।

বৈঠকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের অচলাবস্থা নিরসনে আইনমন্ত্রী আনিসুল হক স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন আইনজীবীদের সঙ্গে আলোচনা করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা