জাতীয়

পাইপলাইনে তেল আসবে মার্চ-এপ্রিলে

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন আগামী মার্চ বা এপ্রিল মাসের মধ্যেই ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানির উদ্বোধন হবে।

আরও পড়ুন : তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প মৃতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়েছে

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৈয়দপুর সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউসে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ভারত থেকে তেল আমদানির বিষয়টি ভালোই অগ্রগতির মধ্যে আছে। আশা করছি আগামী মার্চ বা এপ্রিলের দিকে এটির উদ্বোধন হয়ে যাবে। সে জন্য দুই দেশের সরকারই প্রস্তুত আছে। রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ ও বৃহৎ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম সম্পর্কে বিভাগীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।

তোফাজ্জল হোসেন মিয়া বলেন, চিলাহাটির সঙ্গে আশপাশের দেশের মধ্যে যে কানেক্টিভিটি, বিশেষ করে মোংলার সঙ্গে যোগাযোগ স্থাপনের বিষয় এর আগে কল্পনা করা যায়নি। বিকজ অব পদ্মা সেতু এই কানেক্টিভিটি উত্তরণের জন্য যা যা করা দরকার সব কিছুই করা হবে। এ জন্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয় কাজ করছে। আপনাদের কোনো সময় দিচ্ছি না, তবে আপনাদের প্রত্যাশাকে আমরা সম্মান করি। প্রত্যাশাগুলো খুবই ভালো এবং এসব অবকাঠামো করতে পারলে আমরা মনে করি এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন অনেক দ্রুত হবে।

রংপুর অঞ্চলের গুরুত্বপূর্ণ ও বৃহৎ উন্নয়নের অগ্রগতির প্রশংসা করে মুখ্যসচিব আরও বলেন, রংপুর বিভাগের যেসব ডিপার্টমেন্ট আছে, ধরুন সড়ক বিভাগ, এলজিইডি, খাদ্য, কৃষিসহ অন্য সব ডিপার্টমেন্টে সরকারের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে যে টার্গেট নির্ধারিত আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জনে তারা কাজ করে যাচ্ছে। এছাড়াও এসব কাজে তারা স্থানীয়ভাবে কখনো কোনো সমস্যায় পড়েনি। সরকারের যথাযথ নির্দেশনা তারা পালন করেছেন।

আরও পড়ুন : থ্রি-হুইলার শিল্পে পা রাখল বাংলাদেশ

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালক, ব্যবস্থাপকসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা