আন্দোলন
জাতীয়

ভাষার জন্য প্রাণ বিশ্বে অনন্য উদাহরণ

জেলা প্রতিনিধি, পাবনা: সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ১৯৫২ সালের একুশের আন্দোলনে মাতৃভাষার জন্য রাজপথে জীবন দেওয়া পুরো বিশ্বের মধ্যে আমাদের দেশই অনন্য উদাহরণ সৃষ্টি করেছে। নানা প্রতিকুলতা ডিঙিয়ে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে।

আরও পড়ুন: দুর্নীতি বিএনপির মজ্জাগত বিষয়

শুক্রবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে পাবনা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে আয়োজিত ৮ম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন। পরে তিনি তিনটি হাউস উদ্বোধন করেন।

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেনাপ্রধান বলেন, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে গুলি হয়। সালাম, বরকত, জব্বারসহ অনেক শহীদ তাজা রক্ত ঢেলে দেয়। আসলে তারা দেশের প্রতি ভালোবেসেই এমন কাজ করেছিলেন। যেসকল মানুষ নিজের পরিবার পরিজনের কথা চিন্তা না করে মাতৃভাষা দেশে প্রতিষ্ঠিত করতে জীবন দিয়ে গেছেন তাদের কথা আজীবন মানুষ স্বরণ করবে। তারা সেদিন জীবন না দিলে আমরা হয়ত এই স্বাধীন দেশ পেতাম না। সেই শহীদদের প্রতি ক্যাডেটদের আজীবন সম্মান রাখতে হবে। ভাষা আন্দোলনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ব্যাপক অবদান রেখেছিলেন।

আরও পড়ুন: দাঁতভাঙা জবাব দেওয়া হবে

এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ক্যাডেটদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। ক্যাডেট কলেজ ক্যাডেটদের জন্য বড় একটা সুযোগ। কারণ এখানে সবাই সুযোগ পায়না। সরকার ক্যাডেটদের জন্য প্রচুর অর্থ খরচ করে। এটাকে কাজে লাগাতে হবে। কেননা এটা জীবনের মূল এবং গুরুত্বপূর্ণ অংশ। কারণ ক্যাডেটদের সাথে আগামীর বাংলাদেশ সম্পর্কিত। ক্যাডেটদের আরও দক্ষ করে গড়ে তুলতে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাক্তন ক্যাডেটদের একসঙ্গে প্যারেড তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করবে। জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত শৃঙ্খলা নিয়ে চলতে হবে। এটাই ক্যাডেটদের মূল শিক্ষা।

আরও পড়ুন: পাঠ্যপুস্তক নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহাপরিচালক জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মেজর জেনারেল টি এম জোবায়ের, বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুনসহ পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ, গণমাধ্যম ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও বেসামরিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা