নির্বাচন
জাতীয়

ভোট ছাড়া ক্ষমতায় আসা অসম্ভব

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি যদি ষড়যন্ত্র বা অন্য কোনো উপায়ে ক্ষমতায় আসতে চায় তাহলে তা অসম্ভব। কারণ ভোট ছাড়া আর কোনো উপায় নেই এ দেশের শাসনভার নেওয়ার।

আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিবিদ হিসেবে বলব বিএনপির নির্বাচনে আসা উচিত। তবে তারা যদি নির্বাচন বর্জন করে সেটি তাদের নিজস্ব ব্যাপার। তবে নির্বাচন ছাড়া দেশে ক্ষমতার পরিবর্তন হবে না।

আরও পড়ুন: বাইডেনের বাড়িতে এফবিআইয়ের তল্লাশি

বিএনপিকে বাধা দেওয়া হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোথায় বাধা দিয়েছি? তারা প্রতিটি জেলা ও বিভাগে সভা করছে। এখন আবার মানুষের রাস্তাঘাট বন্ধ করে পদযাত্রা শুরু করেছে।

তিনি বলেন, বিএনপি রাজনৈতিক কর্মকান্ড করুক তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের অসুবিধা সৃষ্টি করলে, ধ্বংসাত্মক কিছু করলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন: বিএনপির কোমর ভেঙে গেছে

তিনি আরও বলেন, করোনাভাইরাসের মহামারি মোকাবিলা, জঙ্গি দমন, অগ্নি-সন্ত্রাস দমনে অনেক পুলিশ মারা গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুলিশকে আহ্বান করেছিলেন, সেই পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণের বন্ধুতে পরিণত হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা