জাতীয়

বগুড়া-৬ আসনে জামানত হারিয়েছেন হিরো আলম

সান নিউজ ডেস্ক : বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জামানত হারিয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। জামানত রক্ষার জন্য তাকে পেতে হতো ১১ হাজার ৪৬৮ ভোট।

আরও পড়ুন : মন জয় করেই আমরা ভোট পাচ্ছি

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।

আসনটিতে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ৯১৭৪২টি। তিনি পেয়েছেন ৫ হাজার ২৭৪ ভোট।

তবে বগুড়া-৪ আসনে হিরো আলম ছিলেন প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এ আসনে হিরো আলম পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। বিজয়ী মহাজোট প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেন ২০ হাজার ৪০৫ ভোট পেয়েছেন।

তাদের ভোটের ব্যবধান ৮৩৪। এই ফলাফল প্রত্যাখ্যান করে হিরো আলম সংবাদ সম্মেলনে বলেন, আদালতে রিট করবেন তিনি।

প্রসঙ্গত, হিরো আলমের বাড়ি সদর উপজেলার এরুলিয়া গ্রামে।

আরও পড়ুন : বিএনপির আন্দোলনে লাল কার্ড

বগুড়া-৬ আসনে হিরো আলম ছাড়াও জানামত হারিয়েছেন এ আসনের সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর। তিনি ৬ হাজার ৯৯৫ ভোট পেয়েছেন। গত উপনির্বাচনেও জানামত হারিয়েছিলেন তিনি।

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা