ছবি : সংগৃহিত
জাতীয়

৩ লাখ ৫৮ হাজার শূন্যপদ

সান নিউজ ডেস্ক : বিভিন্ন গ্রেডে বেসামরিক জনবলের মোট শূন্যপদের সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি বলে জাতীয় সংসদকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আরও পড়ুন : পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন ১১টায়

বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স অ্যান্ড স্টাফস-২০২১ বইয়ের তথ্য অনুযায়ী জুন-২০২২ সালে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরির দ্বিতীয় গ্রেডে (অতিরিক্ত সচিব) ৯০৭ জন, ১৪ গ্রেডে ৩৯ হাজার ৪৮৭ জন এবং গ্রেড ১৯ এ ৪৮৪ জন পদের অতিরিক্ত চাকরিতে বহাল আছে। গ্রেড-১ সহ বাকি ১৭টি গ্রেডে শূন্যপদ রয়েছে ৩ লাখ ৫৮ হাজার ১২৫টি।

ফরহাদ হোসেন আরও জানান, সরকারি অফিসসমূহে শূন্যপদে লোক নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। ৪১ তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলমান। ৪৩ তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন কার্যক্রম চলছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

৪৪ তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ১১ জানুয়ারি শেষ হয়েছে। আর ৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।

এছাড়াও তিনি বলেন, ১০-১৩ গ্রেডের (পূর্ববত ২য় শ্রেণি) পদের নিয়োগ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে হয়ে থাকে। ১৪-২০ গ্রেডের নিয়োগ স্ব স্ব মন্ত্রণালয়ের/বিভাগ/দপ্তর/সংস্থার নিয়োগ বিধি অনুযায়ী হয়।

আরও পড়ুন : ৭০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে

প্রসঙ্গত, আদালতে মামলা থাকায়, নিয়োগবিধি প্রণয়ন কার্যক্রম শেষ না হওয়ায় এবং পদোন্নতিযোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু শূন্যপদ পূরণ করা যায় না।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা