ছবি : সংগৃহিত
জাতীয়
ইজতেমার শেষ দিন

রোববার মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

সান নিউজ ডেস্ক : আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা।

আরও পড়ুন : রোববার বন্ধ থাকবে যেসব সড়ক

রোববার (২২ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন : বেলা ১১ টায় শুরু হবে আখেরি মোনাজাত

ভূঁইয়া জানান, ‘বিশ্ব ইজতেমার মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। এতে মুসল্লিদের আগারগাঁও থেকে উত্তরা হয়ে টঙ্গী বিশ্ব ইজতেমায় যেতে সুবিধা হবে।

একইভাবে মোনাজাত শেষে উত্তরা হয়ে মেট্রোরেলে আগারগাঁও ফেরা যাবে সহজেই। মুসল্লিদের সুবিধা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল।’

আরও পড়ুন : ৫১ পুলিশ কর্মকর্তা পেলেন পদোন্নতি

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হয় শুক্রবার (২০ জানুয়ারি)।এই পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদপন্থীরা। আজ রোববার শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা