ছবি : সংগৃহিত
জাতীয়
বিশ্ব ইজতেমা ২য় পর্ব

বেলা ১২ টায় শুরু হবে আখেরি মোনাজাত

সান নিউজ ডেস্ক : রাজধানীর পাশ্ববর্তী গাজীপুর জেলার টঙ্গীতে তুরাগ নদীর তীরে চলছে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

আরও পড়ুন : রোববার বন্ধ থাকবে যেসব সড়ক

রোববার (২২জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। এদিন বেলা ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

বাংলাদেশের মাওলানা আশরাফুল তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় অনুবাদ করছেন। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করবেন।

সকাল সাড়ে ৯টা থেকে হেদায়েতের কথা শুরু হবে। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

আরও পড়ুন : ৫১ পুলিশ কর্মকর্তা পেলেন পদোন্নতি

বিশ্বের ৬২ টি দেশের প্রায় ৮ হাজার ও দেশের লাখ লাখ মুসল্লির আগমনে মুখর ইজতেমার মাঠ টঙ্গীর আশপাশ। রোববারের আখেরি মোনাজাতে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানে আসা শুরু করেছেন।

প্রচন্ড শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বিশ্ব ইজতেমার ময়দানে এক ছাতার নীচে একত্রিত হয়েছেন। বিপুল এই মুসল্লির মাঝে রয়েছে বহু কিশোর ও মাদরাসা শিক্ষার্থী।

আখেরি মোনাজাত বিষয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, বেলা ১১টা থেকে ১২টার মধ্যে সুবিধাজনক সময়ে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : বাংলাদেশের বিরুদ্ধে ফিলিপাইনের আপিল

ইজতেমায় আদি তাবলীগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন।

প্রসঙ্গত, চলতি বছরের গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পক্ষের (মাওলানা যোবাইর অনুসারী) আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরপর চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয়েছে দ্বিতীয় পক্ষের (স্বাদ অনুসারী) বিশ্ব ইজতেমার আয়োজন। তা আজ আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা