সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড
জাতীয়

বাংলাদেশে ফেয়ার ইলেকশন হবে

সান নিউজ ডেস্ক: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ, স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।

আরও পড়ুন: এই মুহূর্তে নতুন পে-স্কেল নয়

মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, আমি আশা করছি বাংলাদেশে একটি ফ্রি ও ফেয়ার ইলেকশন (অবাধ ও স্বচ্ছ নির্বাচন) হবে। এটি বাংলাদেশের জন্য আমাদের গুরুত্বপূর্ণ সিগন্যাল।

আরও পড়ুন: ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলবে

সুইস রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের সম্পর্ক ৫০ বছর ধরে অব্যাহত আছে। বাংলাদেশের উন্নয়নে সবসময়ই অংশীদার হতে চাই আমরা। এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশ কীভাবে সামনে এগোবে তা নিয়ে আলোচনা হয়েছে। ২০২৫ সাল নিয়েও বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা রয়েছে, তার সঙ্গে আছি আমরা।

সুইস ব্যাংকে বাংলাদেশের নাগরিকদের বিনিয়োগ বাড়ছে, সেক্ষেত্রে বাংলাদেশের প্রতি আরও স্বচ্ছতা দেখানো হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখানে সব সময়ই স্বচ্ছতা দেখছি। সব আন্তর্জাতিক নিয়ম ও ওইসিডি (অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা) নিয়ম মেনেই যে কেউ সেখানে হিসাব খুলে অর্থ রাখছেন। আমরা বাংলাদেশ সরকারের সঙ্গেও খুব নিবিড়ভাবে কাজ করছি।

আরও পড়ুন: ভারত থেকে আমদানি হচ্ছে ডিজেল

বাংলাদেশ সরকার ও বিএফআইউ (বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট) যেসব তথ্য জানতে চেয়েছে তা কি দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ড বলেন, আমার টেবিলে অনেক প্রস্তাব এখনো আছে। বাংলাদেশ সরকারের সঙ্গে এ নিয়ে আমরা আলোচনা করছি। সরকারের কাছ থেকেও আমি ইতিবাচক সাড়া পেয়েছি। আমরা সঠিক নিয়মেই আলোচনা চালিয়ে যাচ্ছি।

আরও পড়ুন: ইভিএম কেনার প্রকল্প অনুমোদন করা হবে

নাতালি বলেন, আমার এখানে (ঢাকায়) তিন বছর চলছে। এ সময়ে আমি এখানকার স্থানীয় নির্বাচনগুলো পর্যবেক্ষণ করেছি। এখানকার অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সঙ্গে সুইজারল্যান্ডের পার্টনারশিপ আছে। তাই বাংলাদেশের মানবাধিকার নিয়ে আমরা সব সময়ই সজাগ দৃষ্টি রাখি। কারণ, এটি আমাদের ডিএনএর মধ্যেই আছে, এটি সুইস সংবিধানেও আছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা