ছবি : সংগৃহিত
জাতীয়

ফের সভাপতি ফরিদা, সম্পাদক শ্যামল দত্ত

সান নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাবে ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। পাশাপাশি ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : থার্টি ফার্স্টে ডিজে পার্টি নয়

শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ২০২৩-২৪ মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত আওয়ামীপন্থি সাংবাদিকদের ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল’ থেকে সভাপতি-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন : রাতে বন্ধ থাকবে যেসব সড়ক

সভাপতি পদে বিজয়ী ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট, বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ ৪০১ ভোট পেয়েছেন।

সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৫৫৯ ভোট পেয়েছেন। বিপরীতে ৪০৪ ভোট পেয়েছেন কার্তিক চ্যাটার্জি।

সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৫৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে সৈয়দ আলী আসফার ৩৫৯ ভোট পেয়েছেন।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত ৪৯৬ ভোট পেয়েছেন। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান ৪৭৪ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে আইয়ুব ভূঁইয়া ৫৪০ ও আশরাফ আলী ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বিপরীতে ইলিয়াস হোসেন ৪৩১ ভোট ও সাইদুল হোসেন সাহেদ ২৬৯ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে শাহেদ চৌধুরী ৫৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিপরীতে শাহ নেয়াজ দুলাল ২০৮ ভোট, মো. হাসান শরীফ ১৮১ ভোট পেয়েছেন।

ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তার মধ্যে ফরিদ হোসেন ৪৯৫ ভোট, কাজী রওনাক হাসান ৪২২ ভোট, শাহনাজ সিদ্দিকী সোমা ৩৯০ ভোট, কল্যাণ সাহা ৩৮২ ভোট, শাহনাজ বেগম পলি ৩৬০ ভোট, সৈয়দ আবদাল আহমেদ ৩৪৭ ভোট, জুলহাস আলম ৩৪৫ ভোট, বখতিয়ার রানা ৩৩০ ভোট, মোহাম্মদ মোমিন হোসেন ৩৩০ ভোট এবং সীমান্ত খোকন ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : থার্টি ফার্স্ট নাইটে ডিএমপির নির্দেশনা

বিদায়ী কমিটিতেও ফরিদা ইয়াসমিন সভাপতি ছিলেন। তারা দুজনই আওয়ামী লীগপন্থী মুক্তিযুদ্ধের চেতনার ফোরামের প্রার্থী।

শনিবার দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল।

আরও পড়ুন : ঢাকায় চীনের নতুন রাষ্ট্রদূত

নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন : অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস

প্রসঙ্গত, জাতীয় প্রেস ক্লাব নির্বাচনের আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান ও নবনীতা চৌধুরী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা