ছবি-সংগৃহীত
জাতীয়

সংসদের ২১তম অধিবেশন ৫ জানুয়ারি

সান নিউজ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামী ৫ জানুয়ারি শুরু হবে।

আরও পড়ুন: রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে সোমবার এ অধিবেশন আহ্বান করেছেন।

নতুন বছরের প্রথম এই অধিবেশন ওই দিন বিকাল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বসবে।

নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে রাষ্ট্রপতি অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন। পরে তার এই ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা করবেন। সব শেষে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করবে জাতীয় সংসদ।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এই অধিবেশন হবে সংক্ষিপ্ত। একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে গঠিত হয় একাদশ জাতীয় সংসদ।

আরও পড়ুন: ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হবে সিসি ক্যামেরা

এর আগের ২০তম অধিবেশন শেষ হয়েছিল গত ৬ নভেম্বর। গত ৩০ অক্টোবর শুরু হওয়া ওই অধিবেশন চলে ৬ কার্যদিবস। ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির।

অন্য মন্ত্রীদের জন্য ১০১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ৪৩৯টির উত্তর দেন তারা। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া যায় ৯১টি। বিল পাস হয় ৪টি।

সান নিউজ/এনকে/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা