ছবি: সংগৃহীত
জাতীয়

স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল

সান নিউজ ডেস্ক: মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। তাদের শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

আরও পড়ুন: মহান বিজয় দিবস আজ

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সৌধ এলাকা সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে, সকাল ৬টা ৩০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

সরেজমিনে দেখা দেখা যায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর গাড়িবহর বের হয়ে যাওয়ার পরপরই সৌধ এলাকা উন্মুক্ত করে দেওয়া হয়। পরে বিভিন্ন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ সৌধ প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করতে থাকেন।

আরও পড়ুন: ফ্রান্স শিবিরে দুঃসংবাদ!

মহান বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে বড়দের পাশাপাশি ভিড় জমিয়েছে শিশু-কিশোররাও। মা-বাবার সঙ্গে বাহারি পোশাক পরে শ্রদ্ধা জানাতে আসে শিশু-কিশোরা। বিজয়ের ইতিহাস জানতে তাদের চোখে মুখে ছিল আগ্রহ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ঢল। সব বয়সের মানুষের সঙ্গে দেখা মেলে শিশু কিশোরদেরও। পরিবারের সঙ্গে অনেক শিশু এসেছে শ্রদ্ধা জানাতে। কোমল হাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদিতে। যাদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় সেসব শহীদের স্মরণ করাতেই সন্তানদের নিয়ে আসেন বাবা মা।

আরও পড়ুন: স্বাধীনতার শত্রুরা এখনও চক্রান্ত করছে

লামিয়ার মা আসমা বেগম বলেন, সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করতেই সন্তানকে নিয়ে এসেছি। যাতে ছোট থেকেই জানতে পারে দেশ সহজে স্বাধীন হয়নি। এর পেছনে রয়েছে অনেক ত্যাগ।

বাবা মোসলেম উদ্দিনের সঙ্গে আসেন ছোট্ট নিনিতা। লাল সবুজের জামা জড়িয়ে হাতে লাল গোলাপ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেই কথা হয় মোসলেম উদ্দিনের সঙ্গে।

আরও পড়ুন: শাহরুখ খানের সঙ্গে চঞ্চল

তিনি বলেন, এমন দিনে সন্তানকে নিয়ে এসেছি মুক্তিযোদ্ধাদের ইতিহাসকে জানাতে। যাতে তারা সঠিক ইতিহাস জানতে পারে। তবে তিনি আক্ষেপ নিয়ে বলেন, ৫১ বছর হলেও সৌধ এলাকায় এখনও চালু হয়নি মুক্তিযুদ্ধে জাদুঘর, হয়নি একটি পাঠাগার।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা