জাতীয়

জনগণ অপশক্তিকে প্রতিরোধ করেছে

সান নিউজ ডেস্ক: জনগণ অপশক্তিকে সবসময় প্রতিরোধ করেছে মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তারা (বিএনপি) এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সুকৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সব অপচেষ্টা করেছে। জনগণ অপশক্তিকে সবসময় প্রতিরোধ করেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আগামী দিনেও স্বাধীনতাবিরোধীদের রাজনৈতিকভাবে কবর রচনা করবে।

আরও পড়ুন: একাত্তরের পরাজিতরা ফের সক্রিয় হচ্ছে

বুধবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, বিজয়ের এক মাস আগেও তারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি। স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। তারা বলেছে, পাকিস্তান এর চেয়ে ভালো ছিল। এতো বড় ধৃষ্টতাপূর্ণ কথা তারা স্বাধীনতা দিবস, বিজয় দিবসে বলে।

আরও পড়ুন: কঙ্গোতে বন্যা-ভূমিধসে নিহত ১২০

মোজাম্মেল হক বলেন বলেন, জামায়াত স্বাধীনতা বিরোধী দল, তারা স্বাধীনতার সময় রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে। তাই এদেশে জামায়াতের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে একটা জাতীয় কমিটি আছে। তারা এ বিষয়ে কাজ করছে। এ পর্যন্ত ১৫০০ বুদ্ধিজীবীদের তালিকা আমরা করেছি। এছাড়া নতুন করে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুন: কাভার্ডভ্যান চাপায় নিহত ২

আ ক ম মোজাম্মেল হক বলেন, বাংলাদেশে খুব কম পরিবার আছেন যারা মুক্তিযুদ্ধে তাদের পরিবার হারাননি। পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন বুঝতে পারছিল যে, দেশ স্বাধীন হয়ে যাবে, তখন তারা নির্মমভাবে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী আছেন, যিনি বলেন যে, এত লোক মারা যায়নি, যুদ্ধে এত হত্যাকাণ্ড হয়নি। প্রকৃত শহীদদের সংখ্যা বিতর্কিত করার জন্য তারা এসব বলছে।

তিনি আরও বলেন, সে দলের এক নেতা বলেছেন, দেশ নাকি পাকিস্তান আমলের চাইতে ভাল ছিল। অথচ তাদের পাকিস্তান আজ ব্যর্থ, অকার্যকর রাষ্ট্র।১৬ ডিসেম্বর পাকিস্তানিরাও আত্মসমর্পণ করেছিল, কিন্তু তাদের দোসর আলবদর, রাজাকার তারা আত্মসমর্পণ করেনি। তারা এদেশে ঘাপটি মেরে আছে। জামায়াত ইসলাম রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা