প্রতীকী ছবি
জাতীয়

টার্মিনালের বাইরে বাস কাউন্টার নয়

সান নিউজ ডেস্ক: আগামী বছরের ১ এপ্রিল থেকে টার্মিনাল ছাড়া ঢাকা শহরে আর কোথাও আন্তঃজেলা বাস কাউন্টার থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আরও পড়ুন: বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র তাপস বলেন, আমাদের যে বাস টার্মিনালগুলো আছে সেগুলোর কার্যকারিতা বাস্তব রূপ দেওয়া হয় না। এ ব্যাপারে আমরা আরও কঠোর হতে চাই। সায়েদাবাদ বাস টার্মিনালের সংস্কার চলছে। এটা আগামী বছরের মার্চ মাসের মধ্যে শেষ হবে। আমরা ১ এপ্রিল সেটা উদ্বোধন করবো। মহাখালী ও গাবতলী বাস টার্মিনালের যে সংস্কার প্রয়োজন, সেগুলোও সংস্কার করা হবে। আগামী ১ এপ্রিল থেকে ঢাকা শহরে টার্মিনাল ছাড়া কোথাও কোনো কাউন্টার রাখতে দেবো না।

আরও পড়ুন: জঙ্গিদের সহযোগিতা করেছেন জামায়াত আমির

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা শহরে যত্রতত্র কাউন্টার রাখতে দেওয়া হবে না। আমরা দেখি- জিগাতলায় একটা কাউন্টার, কলাবাগানে একটা, খিলগাঁওয়ে আরেকটা কাউন্টার। যার যেখানে ইচ্ছা সেখানে কাউন্টার খুলে বসে আছে। এতে যেমন যানজট হচ্ছে, তেমনি অনেক সমস্যা হয়। তাই এ বিষয়ে আমরা কঠোর হচ্ছি। ১ এপ্রিলের পর টার্মিনাল ছাড়া বাইরে কোথাও যত্রতত্র কাউন্টার রাখতে দেবো না। কাউন্টার না রাখলে সেখানে বাসও যেতে পারবে না। রাস্তাও ব্যবহার করতে পারবে না। সবাকেই টার্মিনাল ব্যবহার করতে হবে।

তিনি বলেন, টার্মিনালগুলো সঠিকভাবে ব্যবহার না করায় কাউন্টার সংলগ্ন এলাকায় যত্রতত্র রাস্তা দখল করে বাস রেখে দেওয়া হয়। তখন অজুহাত দেওয়া হয়-এত দূরে কাউন্টার, বাস কীভাবে টার্মিনালে নেবো? এখানে দুটো বিষয়- একটা হলো টার্মিনালকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। দ্বিতীয়ত হলো- বাস মালিকরা যখন বাস নামান তাদের কিন্তু একটা শর্ত পূরণ করার কথা। তাদের বাসগুলো রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। কিন্তু দেখা যায়, সেই জায়গায় সংকুলান না করে তারা রাস্তার ওপরে বাস রাখছে। আমরা এ ব্যাপারে খুব কঠোর হবো। তাদের নিজস্ব জায়গায় বাস রাখতে হবে, অথবা টার্মিনালে রাখতে হবে।

আরও পড়ুন: রোজায় পণ্য বাকিতে আমদানির সুযোগ

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, আমরা বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছি। অথচ প্রায়ই দেখা যায়, টার্মিনালগুলোর সামনে বাসগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকে। ফলে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে, শৃঙ্খলা ব্যাহত হচ্ছে। ১ এপ্রিল থেকে কোনো বাস রাস্তায় দাঁড়াতে পারবে না। টার্মিনালের বাইরে কোনো বাস দাঁড়ালে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া জায়গায় জায়গায় ছাতার মতো টিকিট কাউন্টার থাকবে না। টার্মিনালের বাইরে কোনো কাউন্টার থাকতে পারবে না।

তিনি আরও বলেন, ২১, ২২ ও ২৬ নম্বর রুটে শুধু রুট পারমিটবিহীন বাস নয়, নগর পরিবহন ছাড়া অন্য কোনো বাস চলবে না। এই রুটে শুধু নগর পরিবহন চলবে। এটি নিশ্চিত করতে ২০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অভিযান পরিচালনা করা হবে। এমনকি লেগুনাও চলবে না। শুধু নগর পরিবহন চলবে এই তিন রুটে।

আরও পড়ুন: জনগণ বিএনপিকে লালকার্ড দেখিয়েছে

সভায় অন্যান্যের মধ্যে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট করপোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মুনিবুর রহমান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. এস এম সালেহ উদ্দিন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আজমল উদ্দিন আহমেদসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা