কাভার্ডভ্যান
জাতীয়

কাভার্ডভ্যান চাপায় নিহত ২

সান নিউজ ডেস্ক: রাজধানীর ধানমন্ডিতে কাভার্ডভ্যানের চাপায় দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

আরও পড়ুন: শহীদ বুদ্ধিজীবীদের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাত ১২টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। ধানমন্ডির ৩২ নম্বরের রাসেল স্কয়ারের সামনে একটি বেপরোয়া কাভার্ডভ্যান চাপায় দুই রিকশা আরোহী দুজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালকসহ আহত হয়েছেন দুজন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। রাস্তার পাশে থাকা ট্রাফিক বক্স কাভার্ডভ্যানের ধাক্কায় ভেঙে গেছে।

আরও পড়ুন: স্বপ্নের ফাইনালে আর্জেন্টিনা

তিনি বলেন, পুলিশ বক্সে ধাক্কা দিলেও ভেতরে পুলিশ সদস্যরা ছিলেন না। পুলিশ সদস্য থাকলে হয়তো তারাও হতাহত হতেন।

ওসি সাইফুল ইসলাম বলেন, এ ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে গেছেন। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে পলাতক চালক ও হেলপারকে আটক করা হবে। এছাড়া পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা