বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ। (ছবি : সংগৃহিত)
জাতীয়

বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

সান নিউজ ডেস্ক : ময়মনসিংহ জেলার বলাশপুর এলাকায় চট্টগ্রামগামী ৩৮ ডাউন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-গৌরীপুর, ময়মনসিংহ-মোহনগঞ্জ-জারিয়াগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন : পাচার হওয়া অর্থ ফেরানোর গাইডলাইন অনুমোদন

রোববার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৮টার দিকে নগরীর বলাশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের পরিচালক শাহদাত হোসেন ।

আরও পড়ুন : ভূয়সী প্রশংসা করেছে আইএমএফ

পরিচালক শাহদাত বলেন, সকালে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’ ট্রেনটি ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে বলাশপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, পরে কেওয়াটখালি লোকোসেডের ইনচার্জকে জানানো হয়। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বগি মেরামতের কাজ শুরু করেছে।

আরও পড়ুন : মার্কিন-বৃটিশ নিষেধাজ্ঞায় নেই বাংলাদেশ

এ ঘটনায় জারিয়া ঝাঞ্জাইলগামী ৪৯ বলাকা কমিউটার ময়মনসিংহ জংশনে, ঢাকাগামী ৭৭৮ হাওর এক্সপ্রেস ও ময়মনসিংহগামী ২৭১ জারিয়া লোকাল ট্রেন গৌরীপুর জংশনে আটকে আছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা