জাতীয়

জাতীয় যুব দিবস

সান নিউজ ডেস্ক : জাতীয় যুব দিবস উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (১ নভেম্বর) সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস।

আরও পড়ুন : সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯

সোমবার (৩১ অক্টোবর) এ উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন দেশের যুবসমাজকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিবছরের মতো এ বছরও আমরা নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় যুবদিবস উদযাপন করছি।

এ বছর আত্মকর্মসংস্থানে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনের স্বীকৃতি স্বরূপ ১৫ জন আত্মকর্মী এবং স্বেচ্ছাসেবায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের জন্য ছয় জন যুবসংগঠক অর্থাৎ মোট ২১ জন সফল যুবকে জাতীয় যুব পুরস্কার-২০২২ প্রদান করা হবে।

তিনি আরও বলেন, দিবসটি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে এবং মাঠ পর্যায়ে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে-যুব র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান,যুব পুরস্কার বিতরণ, যুবদের উৎপাদিত পণ্যের ডিসপ্লে, যুব ঋণ বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, রক্তদান কর্মসূচির আয়োজন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন ইত্যাদি। যুব ও ক্রীড়া সচিব এ সময়ে যুব উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

তিনি বলেন,যুব উন্নয়ন অধিদফতরের শুরু থেকে জুন ২০২২ পর্যন্ত ৬৭ লক্ষ ৬৫ হাজার ৪৯ জন যুবকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিত যুবদের মধ্যে ২৩ লক্ষ ৩২ হাজার ৪৪১ জন যুব আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। চলতি অর্থ বছরে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯ জন। এছাড়া ন্যাশনাল সার্ভিস কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২ লাখ ৩২ হাজার ৯৯৬ জন শিক্ষিত বেকার যুবক ও যুব নারীকে ২ বছরের জন্য অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। কোভিড পরিস্থিতির কারণে আমরা অনলাইন প্লাটফর্মে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ নিয়েছি।


তিনি বলেন, শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ যুবদের মধ্যে প্রায় ২২৬৩ কোটি টাকার যুব ঋণ বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১০ জানুয়ারি ২০২১ থেকে সাড়ে তিন লাখ টাকা হারে উদ্যোক্তা ঋণ প্রদান করা হচ্ছে।

এছাড়াও কর্মসংস্থান ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের সাথে ঋণ প্রদান বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। যুব কল্যাণ তহবিলের মাধ্যমে যুব সংগঠনগুলোকে নিয়মিত আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মো. আজহারুল ইসলাম খান ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, করোনা মহামারি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর বিশেষ ভূমিকা দেশে-বিদেশে বহুলভাবে প্রশংসিত হচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্যমী ও মানবিক গুণাবলীকে যুবদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষে প্রথমবারের মতো শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড চালু করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

সবশেষে সচিব জাতীয় যুবদিবস ২০২২ এর সকল আয়োজনে দেশের যুবসমাজসহ দেশবাসীকে অংশগ্রহণের উদাত্ত আহবান জানান। সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা