গুজরাট ট্র্যাজেডি, প্রধানমন্ত্রীর শোক
জাতীয়

গুজরাট ট্র্যাজেডি, প্রধানমন্ত্রীর শোক

সান নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে দীপাবলি উৎসবের সময় মাচ্চু নদীর উপর ঝুলন্ত ব্রিজ ভেঙে নারী ও শিশুসহ বহুসংখ্যক মানুষের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : গুজরাটে সেতু দুর্ঘটনা: নিহত বেড়ে ১৪১

এক লিখিত শোক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শেখ হাসিনা বলেন, ‘আমি বাংলাদেশ সরকারের পক্ষে এবং আমি নিজে এই হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় ভারতের সরকার ও জনগণের নিকট গভীর শোক প্রকাশ করছি।’

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, শেখ হাসিনা আরও বলেন, ‘ঘটনার সাথে সাথে ভারত সরকারের গৃহীত উদ্ধার কার্যক্রমের আমরা প্রশংসা করি।’

সরকারপ্রধান শেখ হাসিনা নিহতদের আত্মার শান্তি এবং আহতদের আশু আরোগ্য কামনা করে বলেন, আমি আশা করি শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে উঠতে শক্তি যোগাবে।

আরও পড়ুন : ভারতকে সতর্ক করলেন ইমরান খান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুর্নব্যক্ত করেন, এই কঠিন সময়ে আমরা ভারতের সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছি। সূত্র: বাসস।

প্রসঙ্গত, রোববার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে ভারতের গুজরাট রাজ্যের মোরবি জেলার মচ্চু নদীর উপর ঝুলন্ত সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যায়।

এ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে । এছাড়া প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। খবর এনডিটিভি।

আরও পড়ুন : ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা

প্রতিবেদনে বলা হয়, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন। তাদের মধ্যে ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে।

সেতু দুর্ঘটনার পরপরই প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৪০ জন বলে জানানো হয়। পরে রাতেই তা সংশোধন করে ৯১ বলে প্রকাশ করা হয়। আর সোমবার (৩১ অক্টোবর) সকালে নিহত বেড়ে ১৪১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দুর্ঘটনায় শিশু ও নারীদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পানিতে ডুবে মৃত্যুর আশঙ্কা করছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জানা গেছে, শুরুতে স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগান। পরে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।

আরও পড়ুন : লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাট সরকার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা