জাতীয়

সমাবেশ-মিছিল নিয়ে রুল

সান নিউজ ডেস্ক: সমাবেশ-মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা-সংক্রান্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) অধ্যাদেশের ২৯ ধারা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

আরও পড়ুন: বৃটিশ বৈদেশিক সহায়তা বন্ধ করার আভাস!

রোববার (৩০ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন।

আদেশে আদালত বলেন, ‘এখন ১০৫ ধারার প্রশ্নে আমরা রুল ইস্যু করছি না। ২৯ ধারার বিষয়ে রুল দেওয়া হলো।’

আরও পড়ুন: নেপাল যাচ্ছেন সিইসি

আইনজীবী আবদুল মোমেন চৌধুরী বলেন, আইনসচিব, স্বরাষ্ট্রসচিব ও ঢাকা মহানগর পুলিশের কমিশনারকে রুলের জবাব দিতে হবে।

আদলত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাদেশটির ২৯ ধারায় সমাবেশ বা মিছিল নিষিদ্ধ করার ক্ষমতার (পুলিশ কমিশনারের) বিষয়ে বলা আছে। ১৯৭৬ সালের এই অধ্যাদেশের ২৯ ও ১০৫ ধারা এবং ২০০৬ সালের ঢাকা মহানগর পুলিশ (সভা, সমাবেশ, মিছিল ও আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ) বিধিমালার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।

আরও পড়ুন: পাল্টাপাল্টি সমাবেশ করছি না

এর আগে গত বৃহস্পতিবার রিটের ওপর শুনানি শেষ হয়। আদালতে রিটের পক্ষে আইনজীবী আবদুল মোমেন চৌধুরী নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মোমেন চৌধুরী ও কে এম জাবির, চাঁদপুর জেলা বারের (সমিতি) আইনজীবী সেলিম আকবর, রাজধানীর বাসিন্দা শাহ নূরুজ্জামান ও মোহাম্মদ ইয়াসিন ২০ অক্টোবর রিটটি করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা