বিকেলে বসছে সংসদ অধিবেশন
জাতীয়

বিকেলে বসছে সংসদ অধিবেশন

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে । এর আগে বিকেল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : ‘জেলহত্যা দিবস’ রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে অধিবেশন কতদিন চলবে। তবে ১০ নভেম্বর পর্যন্ত চলতে পারে ৫ম অধিবেশন।

অধিবেশনের শুরুতেই সভাপতিমণ্ডলী মনোনয়ন দেওয়া হবে। তারা স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জ্যেষ্ঠতার ভিত্তিতে সংসদের বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর আনা হবে শোক প্রস্তাব।

আরও পড়ুন : মিয়ানমার সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান

বিগত দুই মাসে যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ মারা গেছেন তাদের নামে শোক প্রস্তাব আনার পর এক মিনিট নিরবতা পালন শেষে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হবে।

তবে চলমান সংসদের সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী মারা যাওয়ায় তার জীবনী নিয়ে সংসদে আলোচনা শেষে সংসদের বৈঠক মুলতবি করা হবে।

এবারের অধিবেশনে ১৭টি বিল রয়েছে। এসব বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৮টি, পাসের অপেক্ষায় ২টি, উত্থাপনের অপেক্ষায় ৭টি রয়েছে।

আরও পড়ুন : রাষ্ট্রপতির কাছে প্রণয় ভার্মার পরিচয়পত্র পেশ

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৮ আগস্ট সংসদের ১৯তম অধিবেশন শুরু হয়ে ১ সেপ্টেম্বর সমাপ্ত হয়। পাঁচ কার্যদিবসের ওই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৭টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে ১৫টির উত্তর দেন তিনি।

অন্যান্য মন্ত্রীদের জন্য ৯৮৬টি প্রশ্ন পাওয়া যায়। যার মধ্যে মন্ত্রীরা উত্তর দেন ৩৬৯টির। পাশাপাশি তিনটি বিল পাস হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা